ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ 80
📝 Text 📖 PDF

অর্থে সাধারণ কর হিসেবে যেমন গণ্য করা যায় না, তেমনি তার সঙ্গে তুলনীয়ও হতে পারে না। ইসলামী ফিকাহ ও শরীয়ত অনুসারে যে সমস্ত সামগ্রীর উপর যাকাত ধার্য করা হয়েছে তা’ হচ্ছে : ক. সঞ্চিত বা জমাকৃত অর্থ; খ. সোনা, রূপা এবং সোনা-রূপা দ্বারা তৈরী অলং গ. ব্যবসায়ের পণ্য সামগ্রী; ঘ. কৃষি উৎপন্ন ফেসল); ঙ. খনিজ উৎপাদন এবং চ. সবধরনের গবাদি পশু । উপরোক্ত দ্রব্য সামগ্রীর একটা নির্দিষ্ট পরিমাণ যখন কোন মুসলমান অর্জন করে তখন তাকে যাকাত দিতে হয়। এই পরিমাণকে ‘নিসাব’ বলে। নিসাবের সীমা বা পরিমাণ দ্রব্য হতে দ্রব্যে ভিন্নতর । একইভাবে যাকাতের হারও দ্রব্য হতে দ্রব্য ভিন্নতর । যাকাতের হার সর্বনিম্ন শতকরা ২.৫% হতে শুরু করে সর্ব্বোচ্চ ২০% পর্যন্ত হয়ে থাকে ।১ আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কাদের প্রাপ্য অর্থাৎ কাদের মধ্যে যাকাতের অর্থ বন্টন করে দিতে হবে সে সম্পর্কে আল-কুরআনে সুষ্পষ্ট দিদি দির থা হযে: ye ds Beil oli Ao Cl HN, HE le is di i Cas pitt pal অর্থ : যাকাত তো পাওনা হলো দরিদ্র ও অভাবীগণের, যে সকল কর্মচারীর উপর আদায়ের ভার আছে তাদের, যাদের মন (সত্যের প্রতি) সম্প্রতি অনুরাগী হয়েছে, গোলামদের মুক্তির জন্যে, ঝণগ্রস্তদের জন্যে, আল্লাহর পথে (মুজাহিদদের জন্যে) এবং মুসাফিরদের জন্যে ৷ এটি আল্লাহর তরফ হতে ফরয এবং আল্লাহ সব জানেন এবং সব বুঝেন ।” (গূরা আত-তাওবা : ৬০ আয়াত) ১. বিস্তারিত বিবরণের জন্যে বুখারী শরীফ দ্রষ্টব্য, যাকাত অধ্যায় । ইসলামের অর্থনৈতিক বিপ্রব ক ১৫ www.amarboi.org

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.