১. যাকাত ব্যবস্থার প্রবর্তন যাকাত ইসলামের পাচটি স্তম্ভের একটি । আল-কুরআনে বারংবার নামায কায়েমের পরই যাকাত আদায়ের নির্দেশ দেয়া হয়েছে । কেন যাকাতের এই গুরুত্ব ? ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পদ বন্টনের তথা সামাজিক সাম্য অর্জনের অন্যতম মৌলিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবেই যাকাতকে গণ্য করা হয়ে থাকে । সমাজে আয় ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিরাজমান ব্যাপক পার্থক্য-হাসের জন্যে যাকাত একটি অত্যন্ত উপযোগী হাতিয়ার । যাকাতের সঙ্গে প্রচলিত অন্যান্য সব ধরনের করের মৌলিক পার্থক্য রয়েছে। কারণ, ইসলামের এই মৌলিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একাধারে নৈতিক, ধৰ্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক মূল্যবোধ অন্তর্নিহিত রয়েছে। কিন্তু সাধারণ করের ক্ষেত্রে কোন নৈতিক, ধর্মীয় ও সামাজিক তাগিদ নেই । যাকাত ও প্রচলিত করের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। প্রথমত : কর হচ্ছে বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ যার জন্যে করদাতা কোন প্রত্যক্ষ উপকার প্রত্যাশা করতে পারে না। সরকারও করের মাধ্যমে অর্জিত অর্থ দরিদ্র ও অভাবী জনসাধারণের মধ্যে ব্যয়ের জন্যে বাধ্য থাকেন না। পক্ষান্তরে যাকাত হিসেবে আদায়কৃত অর্থ অবশ্যই আল-কুরআনে নির্দেশিত লোকদের মধ্যেই মাত্র বন্টন করতে হবে। দ্বিতীয়ত : যাকাতের অর্থ রাষ্ট্রীয় সাধারণ উদ্দেশ্য সাধনের জন্যে ব্যয় করা যাবে না। কিন্তু করের অর্থ যে কোন কাজেই ব্যয়ের ক্ষমতা ও পূর্ণ স্বাধীনতা সরকারের রয়েছে। তৃতীয়ত : যাকাত শুধুমাত্র বিত্তশালী (সোহেবে নিসাব) মুসলিমদের জন্যেই বাধ্যতামূলক । কিন্তু কর, বিশেষত পরোক্ষ কর, সর্বসাধারণের উপর আরোপিত হয়ে থাকে। অধিকন্তু প্রত্যক্ষ করেরও বিরাট অংশ জনসাধারণের উপর কৌশলে চাপিয়ে দেওয়া হয়। চতুর্থত : যাকাতের হার পূর্ব নির্ধারিত এবং স্থির । করের হার কিন্তু স্থির নয়। যে কোন সময়ে সরকারের ইচ্ছানুষায়ী করের হার ও করযোগ্য বস্তু বা সামগ্রীর পরিবর্তন হয়ে থাকে । সুতরাং, কোনক্রমেই যাকাতকে প্রচলিত ১৪ + ইসলামের অর্থনৈতিক বিপ্লব www.amarboi.org
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।