৪.মানবিক শ্রমনীতির প্রবর্তন; ৫. ভূমি-রাজন্ব ও ভূমিস্বত্ ব্যবস্থার পরিবর্তন; ৬. সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা; ৭. বৈধ পন্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনের নির্দেশ; ৮. করযে হাসানা ও মুদারিবাতের প্রবর্তন; ৯. ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান এবং ১০. সমাজকল্যাণ ও আর্থিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন। অর্থনীতির পরিমণ্ডলে যেসব বিষয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা ও সমূলে উৎপাটন করা হয়েছে সেগুলি ছিল : ১. সুদ ও সুদভিত্তিক সমস্ত কর্মকাণ্ড। ২. অবৈধ উপায়ে আয় ও অবৈধ পথে ব্যয়। ৩. ব্যবসায়ে সর্বপ্রকার অসাধুতা; এবং ৪. ফটকাবাজারী ও সর্ববিধ জুয়া। উপরে উল্লেখিত মোট চৌদ্দ দফা সম্পর্কে আলোচনা করলে বোঝা যাবে, এসব পরিবর্তন ও সংস্কার তৎকালীন অর্থনীতিতে কি দারুণ বিপ্রবাত্মক ছিল, কি প্রবলভাবে তা সমগ্র জাতি ও দেশকে নাড়া দিয়েছিল, বৈশিষ্ট্যের দিক হতে কি সুদূরপ্রসারী ও প্রগতিশীল চরিত্রের ছিল এবং দেশের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নে কি বিপুল সহায়ক হয়েছিল । এই আলোচনা হতে বর্তমান পৃথিবীতে প্রচলিত অন্যান্য অর্থনৈতিক মতবাদের সঙ্গে ইসলামের অর্থনীতির মৌলিক পার্থক্যও সুস্পষ্টভাবে ধরা পড়বে । ইসলামই যে বিশ্ব মানবতার একমাত্র মুক্তিসনদ একথা সুনিশ্চিতভাবে প্রমাণ করবে ইসলামী অর্থনীতির এই বৈশিষ্ট্যমণ্ডিত কর্মকাণ্ডগুলি। ইসলামের অর্থনৈতিক বিপ্লব + ১৩ www.amarboi.org
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।