ইসলামের অর্থনৈতিক বিপ্লব — ইসলামের অর্থনৈতিক বিপ্লব শাহ মুহাম্মদ হাবীবুর রহমান
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠেছিল। সেই উন্নতি ও সমৃদ্ধির ছত্রছায়ায় মুসলিম বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি চর্চা এগিয়ে চলেছিল। বিপ্রবের অর্থ যদি এই হয় যে, তা প্রচলিত ব্যবস্থা বা ধ্যান-ধারণাকে প্রবলভাবে আলোড়িত করে উৎখাত করে এবং পরিণামে তা জনগণের বৃহত্তর সামাজিক কল্যাণ আনয়ন করে তবে রাসূলে কারীম (সা) যে বিপ্লব সংঘটিত করেছিলেন তা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্রব। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের যে বিপ্রব রাসূলে করীম (সা) এনেছিলেন তার দুটি দিক রয়েছে। একদিকে কতকগুলি নতুন বিষয়ের প্রবর্তন, অন্যদিকে পূর্বের কতকগুলি প্রচলিত শোষণ ও পীড়নমূলক ব্যবস্থার মূলোচ্ছেদ । প্রচলিত অর্থনীতির কদর্য ও শোষণধর্মী পন্থাসমূহ বিলুপ্তির সাথে সাথে উত্তম ও হিতকর ব্যবস্থার প্রবর্তন ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে পরিবর্তন সূচনা করেছিল তা আদর্শ, ধ্যান-ধারণা এবং বাস্তব ফলাফলের দিক দিয়ে ছিল বিপ্রবাত্মক। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছে সেসব আজ অজ্ঞাত । খালি চোখে দেখা যায় না বলে জীবাণুর অস্তিত্ যেমন অস্বীকার করা যায় না, আমরা জানি না বলেই ইসলামের অর্থনীতি নেই বা ছিল না এ রকম অন্যায় ও অসঙ্গত দাবীও করা যায় না। বরং উচিত হবে ইসলামের সেই গৌরবোজ্জ্বল যুগের কর্মকাণ্ড হতে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট হওয়া। আজ সময় এসেছে মূঢ়তা, অজ্ঞতা ও একদেশদর্শিতার আচ্ছন্নতা কাটিয়ে আল্লাহর নির্দেশিত ও তার রাসূলের (সা) প্রদর্শিত পথে চলার। একমাত্র এ পথেই নিহিত রয়েছে বিশ্বমানবতার মুক্তি। এছাড়া মুক্তির অন্য কোন পথ আমাদের সামনে খোলা নেই। প্রচলিত অর্থনীতিতে ইসলামের দৃষ্টিকোণ হতে রাসূলে কারীম (সা) ও খুলাফায়ে রাশিদীন (রা) যে নতুন বিষয়গুলির প্রবর্তন করেছিলেন, প্রকৃতিতে যা ছিল প্রকৃতই বিপ্রবী, সেগুলি হচ্ছে : ১. যাকাত ব্যস্থার প্রবর্তন; | ২. বায়তুলমালের প্রতিষ্ঠা; ৩. উত্তরাধিকার আইনের পরিবর্তন ও স্বাভাবিকীকরণ; ১২ + ইসলামের অর্থনৈতিক বিপ্রব www.amarboi.org

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।