৮:৯৬ Goal alll ous প্রারম্ভিক কথা আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীতে শান্তি, সাম্য ও সৌন্রাতৃত্ প্রতিষ্ঠার জন্যে যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন । নবী ও রাসূলগণের কাজই ছিল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সামগ্রিক জীবনধারাকে আল্লাহর বিধান অনুসারে পরিচালিত করার নির্দেশ দেয়া । কারণ সে পথেই শুধুমাত্র শান্তি ও উন্নতির সমন্বয় সাধন সম্ভব৷ মানুষের মনগড়া কোন বিধান বা আদর্শই মানুষকে স্থায়ী এবং নিরবচ্ছিন্ন শান্তি দিতে পারে না। বরং সেসব মনগড়া আদর্শ মানুষের মধ্যে আরও বেশী অবিশ্বাস, হানাহানি, দ্বন্দ ও সংঘাত সৃষ্টি করেছে, সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। প্রত্যেক নবীই মানুষের সামগ্রিক জীবনকে সুখ ও শান্তিময় করার লক্ষ্যে কাজ করে গেছেন। আর বিশ্বমানবতার জন্যে প্রেরিত আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে তার পূর্ণতা দান করেছেন। তারই প্রদর্শিত পথে চলে আইয়ামে জাহেলিয়াতের আরববাসী বিশ্বসভ্যতায় নিজেদেরকে শুধু প্রতিষ্ঠিতই করেনি, ভবিষ্যতে উন্নতি ও প্রগতির দিক নির্দেশ করেছে। রাসূলে কারীম হযরত মুহাম্মদ (সা) মদীনা মুনাওয়ারায় তার দশ বছরের সংগ্রামী ও বিপ্লবী জীবনে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন । প্রত্যেক রাষ্ট্রেরই যেমন অর্থনৈতিক নীতি-নির্দেশনা থাকে, এ রাষ্ট্রেও তিনি তার প্রবর্তন করেন। তার অনুসৃত ও প্রদর্শিত অর্থনৈতিক বিধানসমূহের উৎস ছিল আল-কুরআন । আর সে পথ অনুসরণ করেই এককালের তমসাচ্ছন্ন ও দরিদ্র আরববাসী পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পেরেছিল। কারণ, তিনি প্রচলিত অর্থনৈতিক নীতি ও ব্যবস্থার ক্ষেত্রে এক মহাবিগ্রব এনেছিলেন। সে বিপ্রবের পথ ধরেই রূপায়িত হয়েছিল যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড । ফলশ্রুতিতে বিশাল ইসলামী বিশ্বে একটা সুশৃঙ্খল ও ইসলামের অর্থনৈতিক বিপ্রব * ১১ www.amarboi.org
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।