Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কাক ১) টর্ররাচ্চাভনুজা রজার প্রতি তাঁর তীব্র অনুরাগ ও বিনয়, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তাঁর ভাবনা- প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে। এই দুআ আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের দুআগুলোও কি এমন? আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আতিক উন্নতি নিয়ে দুআ করি? নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া-কেন্্রিক? ইবরাহীম ই-এর দুআ আমাদেরকে দুনিয়া ও পরকাল- উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয়। আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কী নীতি-আদর্শ রেখে গেলাম, তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। আমরা কি তাদের দেওয়ার জন্য চেষ্টা করি? শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না, ছেলে-মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চাই। (দেখুন_ইবনু মাজাহ, ৪২৬০; তিরমিযি, ২৪৫৯) আল্লাহ তাআলা এ-সুরার ২৪ থেকে ২৬ নং আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন। তিনি বলেন: “তুমি কি ভেবে দেখোনি-আল্লাহ কীভাবে ভালো কথার উদাহরণ দেন? ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ। গাছটির শেকড় মাটির অনেক গভীরে গাঁথা, এর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে । আর তার রবের আদেশে গাছটি সব-সময় ফল দিয়ে যাচ্ছে! আল্লাহ মানুষের সামনে এসব উদাহরণ তুলে ধরেছেন, যাতে তারা এগুলো নিয়ে চিন্তা-ভাবনা করে। আর খারাপ কথার উদাহরণ যেন একটা খারাপ গাছ, যেটাকে মাটি থেকে শেকড়-সহ উপড়ে ফেলা হয়েছে। ফলে ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না।' আল্লাহ নিজেই বলে দিলেন__মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা-ভাবনা করে। তাই এখন থেকে কিছু বলবার আগে চিন্তা করুন_আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে, ভালো কথা নাকি খারাপ কথা? কথাটির শেকড় কি গভীরে গাঁথা? মানে, কথাটি কি সত্যিই কোনো অর্থ বহন করে, নাকি ফালতু আলাপ। এর ডালপালা কি আকাশে ছড়ানো? মানে, কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়? জান্নাতের ঠিকানা জানায়? আরও ভাবুন-_কথাটি কি ভালো ফল বয়ে আনবে? মানুষকে কি কোনোভাবে উপকার করবে? যদি এই সবগুলোর উত্তর হয় “হ্যাঁ, তবেই কথাটি বলুন। অন্যথায় নীরব থাকাটাই শ্রেয়। (দেখুন-_বুখারি, ৬১৩৮; মুসলিম, ৪৭)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।