এক-নজরে কুরআন : মান্কি যুগের শেষদিককার সূরাগ্ডলোর মতো এই সূরাটিও একই সুতোয় গাঁথা। অর্থাৎ মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এসব সূরার প্রধান বৈশিষ্ট্য। এ ছাড়া বিভিন্ন যুক্তি-প্রমাণ ও দলিলাদি পেশ করা তো আছেই। সেই সাথে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয়_আগেকার জাতির লোকেরা তাদের নবিকে সত্য বলে মেনে নেয়নি। ফলে তারা পুরো জাতি-সহ ধ্বংস হয়ে গেছে। এখন তোমরাও যদি সেই একই কাজ করো, তোমাদের পরিণতিও তাদের মতোই হবে। তাই রাসূলকে মেনে নাও। রাসুলের ওপর ঈমান আনলে, আল্লাহর ওপর ঈমান আনা হবে। কিন্তু যদি তা না করো, তবে ভয়ংকর শাস্তি তোমাদের অপেক্ষায়। মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাধিল করেছেন। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১০/৩৬৯)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।