৮ ৬ এ-সুরায় বলা হয়েছে: 'কেবল তাঁর কাছেই সত্যিকার অর্থে সাহায্যপ্রার্থনা করা যায়।" অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারে। এরপর বলা হয়েছে: "কাফিরদের দুআ বা সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল।' কেননা, ওরা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না। সাহায্য-প্রার্থনা করে বাতিল ইলাহদের কাছে। কাফিরদের এই কার্যকলাপ নিয়ে আমাদেরকে চিন্তা-ভাবনা করতে হবে। এটা আমাদের জন্য ইজিত যে_আমাদের ইবাদাত ও আত্তসমর্পণ খাঁটি করে নেওয়া দরকার। নিজেকে প্রশ্ন করি চলুন-আমার যতটুকুই ইবাদাত, সবটুকু কি আল্লাহর জন্য? আমি কি নামাজ পড়ি কেবল আল্লাহর জন্য? আমার দান-সাদাকা কি কেবল আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য? আমার ওয়াজ-নসিহত কি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি উত্তর হয় 'হ্যা'_তবে আল্লাহ আমাদরকে অবিচল রাখুন। আর যদি উত্তর হয় "না", তা হলে এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি। নিজের আমলটুকু ভেজালমুক্ত করে নেওয়া জরুরি। (দেখুন-_আহমাদ, আল-মুসনাদ, ২৩৬৩৬; বাগাবি, শারহুস সুন্নাহ, ৪১৩৫) :9: এ-সূরার ২৮ নং আয়াতে বলা হয়েছে: জেনে রেখো, আল্লাহর স্মরণেই হুদয়গুলো প্রশান্ত হয়, স্থিরতা লাভ করে। এই একটি আয়াত নিয়ে ভাবলে একজন মানুষের গোটা জিন্দেগি বদলে যেতে পারে । আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি। কিন্ত কোনো সমাধানই কাজ করে না। দু-চারদিন হয়তো মন খারাপটা একপাশে থাকে, কিন্তু তারপরই আবার জেগে ওঠে ৷ এমনটাই হবার কথা। আল্লাহ নিজেই যেখানে বলে দিয়েছেন_হৃদয়গুলো কেবল আল্লাহর স্মরণেই প্রশান্ত হয়, সেখানে অন্য কোনো চিকিৎসা কাজ করবে না, তা-ই তো স্বাভাবিক । সুতরাং, যখনই আপনার মনটা অকারণ অস্থির হয়ে পড়ে, তখনই কুরআন তিলাওয়াত করুন বা নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন-__জীবনটাকে মনে হবে, শিশির-ভেজা এক সতেজ সকাল। (দেখুন-_বুখারি, ৬৪০৭; মুসলিম, ৭৭৯) 4: সুরার ২৬ নং আয়াতে আল্লাহ বলেন, “আল্লাহ যাকে চান, তার জীবিকায় প্রশস্ততা দেন, আবার যোকে চান) সংকুচিত করে দেন।” এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। রিযিকের পেছনে আমরা কেবল ছুঁটেই চলেছি। কীভাবে আরও দুটো পয়সা ইনকাম করা যায়, সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সব সময়। এদিকে আমল নেই, যিকির নেই। কিন্তু, এমন কর্মকাণ্ড তো মুসলিমের শোভা পায় না। আমরা অবশ্যই রিযিকের তালাশ করব। কারণ আল্লাহই আমাদেরকে এমনটা আদেশ করেছেন। আর, রিযিকের প্রশস্ততাও তো আল্লাহর হাতেই। তিনি যাকে চান, তার জীবিকায় প্রশস্ততা দেন। তাই আমলের ওপর জোর দেওয়া জরুরি। (দেখুন-_বাগাবি, শারহুস সুন্নাহ, ৪১৪২; তিরমিযি, ২৪৬৫)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।