৬৩ এখ১ এ৩া।গা পুাআএ দুট/ এ-সুরার আগের সূরা হলো--সূরা ইউসুফ । (81 যার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, “মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন আছে, যেগুলোর পাশ দিয়ে তারা চলাফেরা করে, ৪ অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন।" মক্কায় দিন যতই যাচ্ছে, মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা একের-পর-এক বার্তা পাঠাচ্ছেন। তাঁর রাসূল &ুট মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। কিন্তু মুশরিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। মুমিনরা সে-সময় ভাবতে লাগল-এমন অলৌকিক কিছু যদি ঘটত, যা দেখে এরা ঈমানদার হয়ে যেত। তখন আল্লাহ জানিয়ে দিলেন, এখন আর এই রীতি কার্যকর না। আর কার্যকর থাকলেও, কোনো লাভ হতো না। কবর থেকে মরা মানুষ উঠে এসে এদের সাথে কথা বললেও, এরা ঈমান আনবে না। জাদু বা অন্যকিছু বলে পাশ কাটিয়ে যাবে। তবুও এই সূরা নাধিল হয় মুশরিকদেরকে নসিহত করতে, বোঝাতে, ঈমানের পথে উঠে আসার আহ্বান জানাতে। মুহাম্মাদ ফু যে সত্য নবি, আল্লাহ এ-কথা তুলে ধরেছেন। তাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন। আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্কবাণী । মোটকথা, তাওহীদ, রিসালাত ও আখিরাত_ঈমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এ-সুরাটি নাযিল হয়। এভাবে বোঝানোর পরও কেউ যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তা হলে তাদের জন্য থাকবে জাহান্নামের দাউ দাউ করা আগুন। আল্লাহ আরও জানালেন অনেকগুলো বছর মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছে, তাদেরকে এর পুরস্কার তিনি পরকালে দেবেন। এই আশ্বাস মুমিনদের প্রশান্তি দেয়। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১০/২৬২)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।