১ ইউসুফ ২২-এর ভাইদের মনে হলো, বাবা তাদের ছোট ভাই ইউসুফকে বেশি আদর করেন। তা ছাড়া ইউসুফ ২ মার্জিত চরিত্রের অধিকারী ও পরিপাটি ছিলেন। এসব দেখে অন্য ভাইদের খুব হিংসে হতো। তারা সিদ্ধান্ত নিল_ইউসুফকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দেবে। চিন্তা করুন-_নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র! তার মানে_হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে। ভালো-মন্দের বুঝ নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে দূরে থাকুন। একটি সমাজ আগা-গোড়া ধ্বংস করার জন্য আর কিছু দরকার নেই, কয়েক ফোঁটা হিংসার বিষই যথেষ্ট । ররর তা বান :: ইউসুফ ঞ্»-এর ঠাঁই হলো মিশরের রাজ-প্রাসাদে। বছর-কয়েক যেতেই তাঁর প্রতি আসক্ত হয়ে পড়ল মিশরের ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী। তাঁকে প্রলুব্ধ করার জন্য একের-পর-এক অপচেষ্টা চালাতে লাগল। ইউসুফ হ্র কিন্তু এই মহিলার খঙ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। শেষে আল্লাহর করুণায় বেচেও গেলেন। এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই-_চাহিদার সামনে নিজেকে সঁপে দেওয়া মোটেও মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনরা আল্লাহর ভয়ে নিজের কামনা-বাসনা দমিয়ে রাখে । আর এই উত্তম চরিত্রের কারণেই ইউসুফ && গোটা একটি জাতির ওপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তাঁর সম্মানও অনেক অনেকগুণ বেড়ে গিয়েছিল। কাজেই, মুসলিমরা যদি বিজয়ের স্বপ্ন দেখে-_তবে তাদেরকেও প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে যেতে হবে। (দেখুন-_ বুখারি, ৬৬০, ১৪২৩; আহমাদ, আল-মুসনাদ, ৮৯৫২) 4 কুরআন কোনো সাধারণ বই নয়। কুরআন তার পাঠকদের সাথে কথা বলে। কখনো কাঁদায়, কখনো ভাবায় ভীষণভাবে । এটি ইতিহাসের বিশুদ্ধতম দলিল। তবে এর ইতিহাস যেনতেন ইতিহাস নয়। বরং প্রতিটি বাক্যের পরতে পরতে আছে শিক্ষা এই গোটা সূরাতে আল্লাহ তুলে ধরলেন নবি ইউসুফ শ্র-এর ইতিহাস। তবে এমনভাবে তুলে ধরলেন-_যাতে কোথাও অস্পষ্টতা না থাকে। বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার, এখানে এত বেশি গল্প করা হলো না- যাতে পাঠকের মনোযোগে ঘাটতি আসে, বা পরে সে ভুলে যায়। কুরআনের স্টাইলই এটা। এখানে অযথা ইনফরমেশনের ভিড় থাকে না। আবার মূল ম্যাসেজটা পৌঁছুবার ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না। কুরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি-__বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাতদিন কাটান। (দেখুন-তিরমিযি, ২৯০৬)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।