চি আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা-গবেষণা করা উচিত। তারা হুদ ই-কে বলল- আমাদের কত ক্ষমতা জানো না? বল-শক্তিতে আমরা দুনিয়ার অন্যসব জাতির চেয়ে আলাদা । আমাদেরকে কেন অন্য কারও কথা-মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় “উন্নয়ন” শব্দটা খুব প্রচার করি। দালান-কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট_এগুলো নিয়ে আমাদের গালভরা বুলি ও অহংকারের শেষ নেই। অনেকটা যেন আদ জাতির মতোই। অথচ বাস্তবতা হলো, এসব বন্তগত উন্নতি অধিকাংশ সময়ই মানুষকে অহংকারী বানিয়ে তোলে-ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে। তাই, অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেবার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ_তাদের দুনিয়াবি জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকাও ঢের ভালো। চুড়ান্ত সফলতা ওটাই। (দেখুন-_মুসলিম, ২৫৬৪) এ-সূরায় নবি নৃহ &&-এর ঘটনা খুব বিস্তারিত কলেবরে এসেছে। নূহ *& ৯৫০ বছর তাঁর জাতিকে দাওয়াত দিলেন। কিন্তু তারা ঈমান আনল না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার-_সাড়া-না-দেওয়া লোকেদের মাঝে ছিল নবির নিজের ছেলেও। বোঝাবার কোনো কমতি তিনি করেননি, তবু সেই পুত্র ঈমান আনবে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এল, নূহ & শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন। কিন্তু ছেলে তখনো গোঁ ধরে রইল। ঈমান সে আনল না। বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে। এ ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হিদায়াত খুব দামি বিষয়_তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার প্রয়োজন। কোনো ওলি-আউলিয়া চাইলেই যদি কেউ হিদায়াত পেয়ে যেত, তবে আর নূহ এ্১-এর ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সব সময় নিজের হিদায়াতের ওপর টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা-ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে_ সন্তানদের পেছনে সব সময় লেগে থাকা চাই। দেখুন, নূহ প্র নবি হয়েও কিন্তু বসে থাকেননি। বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেক বাবা-মা মনে করেন-তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ-সরল ভাজা মাছটি উলটে খেতে জানে না। কথায় কথায় বলে--'আমাদের মেয়ে ওরকম না। ও আর সব ছেলে-মেয়ের চেয়ে আলাদা ।' সন্তানের ব্যাপারে এরকম ভাবাটা আত্মঘাতী । বরং সব সময় ওর হিদায়াত নিয়ে ভাবতে হবে। চাল-চলন ও স্বভাব-চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে । ভালো কাজে উৎসাহ দিতে হবে। আর দু-হাত তুলে দুআ করতে হবে রবের দরবারে। (দেখুন-_বুখারি, ৫২০০; মুসলিম, ১৮২৯; তিরমিযি, ১৯৫২)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।