Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

(নী এই বাণী দিয়ে-“তোমার কাছে যে ওহি | ৷ পাঠানো হয়, তুমি সেটা অনুসরণ করো ।” [তি আর সেই ওহি কী, কার পক্ষ থেকে সূরা হুদ ও সূরা ইউনুস কাছাকাছি সময়েই নাধিল হয়েছে। সূরা ইউনুস-এ মুশরিকদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন_ তোমরা যা করছো, তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগল। কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদ-এ আল্লাহ 'ডাইরেষ্ট আকশন' ভঙ্গিতে কথা বললেন। “তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তাওবা করে তাঁর দিকে ফিরে আসো' ইত্যাদি । অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে। কোনো ধরনের নমনীয়তা ছিল না শান্তি ঘোষণার ক্ষেত্রেও। তুমি যে-ই হও না কেন, যার সন্তান-ই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউ-ই বাঁচাতে পারবে না। যেমন করে শান্তি থেকে রেহাই পায়নি নৃহের স্ত্রী-সন্তান ও লৃতের স্ত্রী। আবার এই নবিরাও যখন বুঝতে পারলেন, তাদের পরিবার-পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে৷ এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে_ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই। যেখানে বাবা-ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে, তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাধিল করা হয়েছে। শান্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও। তবে সূরা হুদ-এ তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট রূপে। (দেখুন- বুখারি, ২৭৫৩; মুসলিম, ২০৬)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।