কুরআন মানব-জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব, যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয়। তবে কুরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূলনীতি বা নীতিমালা অনুসরণ করা অপরিহার্য । কারণ, ভুল ব্যাখ্যা কুরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপথগামিতার কারণ হতে পারে। এখানে কুরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি বর্ণনা করা হলো। ১. নিয়তের বিশুদ্ধতা______________ং কুরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হলো, পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কুরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত-সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয়, তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। হাদীসে এসেছে, 5৮৩ 6১50 ৫4558 95% ৫ “নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তা-ই পায়, যার নিয়ত সে করে।” (বুখারি, ১; মুসলিম, ১৯০৭) তাই, সবকিছুর আগে আমাদের জন্য জরুরি হলো, নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া । আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে: কুরআন-পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা, এবং তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া! নিজের নিয়তকে যাচাই করা-যেন এতে কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায়, তবে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। ২. কুরআনের মাধ্যমে কুরআন বোবা_ কুরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কুরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত। কারণ, কুরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে, অনেক-সময় দেখা যায়_কুরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন : সূরা ফাতিহার ৭ নং আয়াতে বলা হয়েছে_
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।