Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

' এক-নজরে কুরআন: ১ ইউনুস খু তাঁর জাতিকে দাওয়াত দিলেন। কিন্তু লোকজন তাঁর কথায় সাড়া দিলো না। তা দেখে মনঃক্ষপ্ন হলেন ইউনুস ঞ.। সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিটিকে ত্যাগ করার। তারপর চড়লেন এক জাহাজে- একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তাঁর ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেলল ইউনুস &্& -কে । নবি তাঁর ভুল বুঝতে পারলেন। মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দুআ করলেন: 'রব আমার, আমি নিজের ওপর জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তা হলে আমার আর কোনো উপায় নেই" আল্লাহ তখন তাঁকে ক্ষমা করে দিলেন। ইউনুস &&-এর এই ঘটনা প্রত্যেক দাঈ তো বটেই, প্রত্যেক মুসলিমের জন্য একটা রিমাইন্ডার। সেটা হলো: দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না। শুরুতে মানতে না চাইলেও, বারবার বোঝাতে থাকলে, মানুষ একটা সময়ে সঠিক পথ চিনতে পারে। (দেখুন-_বুখারি, ১৪৬৯; বাইহাকি, শুআবুল ঈমান, ৯৭১৬) ইউনুস &৯-এর জাতির নাম ছিল 'নিনাওয়া'। কুরআনে অতীতের যতগুলো জাতির ঘটনা এসেছে, তার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই নিনাওয়া জাতি। কেননা, তারা শাস্তি আসার আগ-মুহূর্তে ঈমান এনেছিল। ঘটনাটা এরকম: ইউনুস ঈ& তাঁর জাতিকে দাওয়াত দিলেন। এক আল্লাহর ওপর ঈমান আনতে বললেন। কিন্তু তাঁর জাতি সেই ডাকে সাড়া দিলো না প্রথমটায়। গুরুত্হীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনুস ৯, তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন, তখনই তাদের ইশ ফিরল। ভীষণ ভয় জেঁকে বসল তাদের মনে। তারা বুঝতে পারল, আল্লাহর শাস্তি আসতে আর বাকি নেই। সমাজের ওপর মহল থেকে নিচু মহল_সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তাওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই নজিরবিহীন এক্যবদ্ধ তাওবা দেখে, আল্লাহ খুশি হলেন। শাস্তি উঠিয়ে নিলেন। আর ইউনুস &৮-কে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে । এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটি শিক্ষা পাই। তা হচ্ছে: পাপটা যত বড়ই হোক না কেন, তবু শাস্তি থেকে বাঁচা যাবে, যদি তাওবা হয় খাঁটি, আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। তার মানে, আমাদেরকে 'কালেকটিভ' অর্থাৎ সবাই-মিলে-তাওবা করতে হবে। 'কালেকটিভ তাওবা' শব্দটিকে সবার কাছে পরিচিত করানো প্রয়োজন। গোটা সমাজকে তাওবার দিকে ফিরে আসতে হবে। গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে । তবেই আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব। (দেখুন_তিরমিযি, ৩৫৪০; সূরা ফুরকান, ২৫:৭০)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।