তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা। একদিকে প্রচণ্ড গরম-_মরুতাপে শরীরের চামড়া পুড়ে যাবার দশা। অন্যদিকে মদীনা থেকে তাবুক ছিল অনেক দৃরের পথ। আবার, তখন ছিল খেজুর ঘরে তোলার মওসুম। তা সত্বেও মুসলিমরা ঘোষণা শোনা-মাত্র রওনা হয়ে গেছে। বিপরীতে পিছে রয়ে গিয়েছিল মুনাফিকরা। ওরা বলেছিল: অসহনীয় গরম, আবার পথটাও অনেক দূরের । মোটেও পারব না আমরা। অথচ ঈমানদাররা যুদ্ধে কেবল শরিকই হননি, বরং সেখানে গিয়ে কয়েকদিন অবস্থান করে ফিরেও এসেছিলেন। আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল- প্রচণ্ড গরম, পা ঝলসে যাবে_-এরকম কথা কিন্তু এখনো শোনা যায় আমাদের আশপাশে। কোনো কোনো বোনকে বোরকা-নিকাব পরতে বললে জবাব দেয়: “ইশ্, গরমটা যা পড়ছে! গা একেবারে জ্বালাপোড়া করবে।' আপনার বোনটিকে সুন্দরভাবে বোঝাবেন- বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই। বরং বোরকার সাথে সম্পর্কটা ঈমানের । আপনার ঈমান মজবুত থাকলে গরম আপনার কাছে-পিঠেও ঘেঁষবে না। যেমনটা ঘেঁষতে পারেনি সাহাবিদের কাছে। আর ঈমান যদি রোগাপাতলা হয়, ৮১5৪8 তা হলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ। এমনকি জাহান্নামের গরমটাও (দেখুন-_বুখারি, ৩৬১২ চি ২৩৯৮; ইবনু মাজাহ, ৪০২৩) তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবিজি। সাহাবিরা ছুটে চললেন যুদ্ধের ময়দানে। কিন্তু পিছে রয়ে গেল মুনাফিকরা। অগোচরে পেছনে রয়ে গেল আরও তিনজন সাহাবি। যুদ্ধ শেষে ফিরে আসার পর, নবিজি ডাকলেন মুনাফিকদের। সাথে ওই তিন সাহাবিকেও। তারপর তাদেরকে যুদ্ধে না-যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। মুনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করাল। বলল, আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নবিজি সেসব কথা শুনে ওদেরকে ছেড়ে দিলেন। কিন্তু ওই তিনজন সাহাবি মিথ্যার আশ্রয় নিলেন না। নিজেদের দোষ স্বীকার করলেন। সিদ্ধান্ত হলো, এই তিন-সাহাবিকে সামাজিকভাবে বয়কট করা হবে। এদের ব্যাপারে আল্লাহর ফায়সালা আসার আগ-পর্যস্ত কেউ এদের সাথে ওঠাবসা করবে না। তারপর দিনের-পর-দিন কেটে যায়। শেষমেশ পঞ্াশ দিন পর আল্লাহ তাআলা ওহি নাধিল করলেন। ওই তিন সাহাবিকে দিলেন ক্ষমার সুখবর। আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল, তাদের জন্য ভয়াবহ আযাবের ধমকি। গভীরভাবে পর্যবেক্ষণ করলে, এ ঘটনায় আমাদের জন্য ভাবনার খোরাক আছে। আমরা অনেক-সময় একটা অপরাধ করি। তারপর সেই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে বসি। এটা আসলে মুনাফিকদের স্কভাব। মুনাফিকরা মিথ্যা বলবে, তারপর ওই মিথ্যাটা ঢাকতে গিয়ে আরও অনেকগুলো মিথ্যা বলবে__যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আপনি কি আপনার ভুলটা শুরুতেই মেনে নিতে রাজি? মিথ্যা অজুহাত দাঁড় না-করিয়ে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত? তা হলে সুখবর শুনে রাখুন। আপনার সেই দোষটা আল্লাহ ঢেকে দেবেন। ওই তিন সাহাবিকে নিয়ে কুরআনের আয়াত নাধিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন, সেভাবে আপনার সম্মানকেও বাড়িয়ে দেবেন। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ৬/৩০; তিরমিযি, ৩৫৪০, ১৯৮৭)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।