: এক-নজরে কুরআন সুরা তাওবা রাসূলুল্লাহ স্ক-এর জীবনের শেষ-পর্যায়ে নািল হয়। মক্কা বিজয়ের পর থেকেই সমগ্র আরব-জুড়ে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল, ইসলাম পৌঁছে গিয়েছিল একটি শক্তিশালী অবস্থানে। কিন্তু এর তোয়াক্কা না করে কিছু মুশরিক গোত্র নির্ধিধায় ও নির্ভয়ে মুসলমানদের সাথে-করা-চুক্তি লঙ্ঘন করছিল। তাদের এই বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়ায় আল্লাহ এ-সূরার মাধ্যমে ঘোষণা দেন যে, মুশরিকদের সাথে আর কোনো চুক্তি বহাল থাকবে না। তবে কিছু চুক্তি, যেগুলো মুশরিকদের পক্ষ থেকে লঙ্ঘিত হয়নি, সেগুলোর প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তাবুক যুদ্ধও ছিল সুরাটি নাষিল হওয়ার অন্যতম প্রেক্ষাপট । রোমান সাম্রাজ্যের আক্রমণের আশঙ্কায় মুসলমানরা “তাবুক' নামক স্থানে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলিম-শাসনের ভিত পোক্ত করেছিল। এ সময়ে যুদ্ধ থেকে পিছিয়ে থাকার জন্য মুনাফিকদের মুখে শোনা যায় নানান রকম অজুহাত। তাদের সেই ষড়যন্ত্র ও দুর্বল ঈমানের ব্যাপারে এ-সুরায় কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। অপরদিকে সূরাটিতে বর্ণিত হয়েছে কয়েকজন খাঁটি মুমিনের তাওবা কবুলের ঘটনাও। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, 8২৪৪; বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ৮/৩৫০)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।