। এক-নজরে কুরআন ১্ও নিট পাঠ্যপুস্তক, মিডিয়া, এনজিও- এরকম শত খাতে দেদারসে টাকা ঢালে। আল্লাহ বলছেন, ওরা অবশ্যই এই খরচের জন্য একদিন আফসোস করবে। ওদের চেষ্টা কোনোদিন সফল হবে না। তাই প্রত্যেক মিডিয়া-কর্মী, পাঠ্যপুস্তক-প্রণেতা ব্যক্তিদের জন্য কুরআনের এ আয়াত নিয়ে কেইস-স্টাডি করা জরুরি। ইসলামের বিরুদ্ধে নিজেদের চেষ্টাগুলো খরচ করে শেষকালে আফসোস করতে না চাইলে, নিজেকে শুধরে নিন এখনই। (দেখুন_ ইবনু কাসীর, তাফসীর, ৪১৯৮) এ-সুরার ৬০ নং আয়াতে বলা হয়েছে: শক্রদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো; যুদ্ধ করার জন্য আগে থেকেই ঘোড়াগুলো প্রস্তুত রাখো। ফায়দা হলো-_শক্ররা তোমাদের বিরুদ্ধে কিছু করার আগে একটু হলেও ভাববে । আর গোপন কোনো শক্র থেকে থাকলে, তারাও ভয়ে চুপসে যাবে। তাফসীরবিদদের মত হলো, আল্লাহর এ আদেশটি সকল জামানার সকল মুসলিমের বেলায় প্রযোজ্য। প্রত্যেককে তার সামর্থ্য ও দায়িত্ব অনুযায়ী শক্রর বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। এমনকি শক্র যদি আপাতত না-ও থাকে, ত তবুও প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা যাবে না। সে-বিবেচনায় আয়াতটিকে ইউনিভার্সাল ডিক্লারেশন বলা যায়। দুঃখের কথা হলো, মুসলিমরা আজ আল্লাহর-শিখিয়ে-দেওয়া এই স্ট্রযাটেজি রীতিমতো ভুলতে বসেছে। লড়াইয়ের সমস্ত ব্যাপারে আমাদের চরম উদাসীনতা । কেবল একটি উদাহরণ দেওয়া যাক। পরাশক্তি দেশগুলো তো বটেই, ছোট ছোট দেশগুলোও দু-দিন বাদে বাদে সামরিক মহড়া আয়োজন করে। এর পেছনে হেতু একটাই--আশপাশের দেশগুলোকে এই বার্তা দেওয়া যে, অস্ত্রশস্ত্র কিন্ত আমাদেরও আছে। তাই সাবধান! আমার স্বাধীনতায় আঘাত করার কোনোরকম ফন্দি আঁটলে_জেনে রেখো- আমিও পালটা জবাব দেবার হিম্মত রাখি। তো, আধুনিক বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর এই কৌশল ঠিকই রপ্ত করেছে। আর করাটাই বাস্তবসম্মত। নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রস্তুতি নেওয়া মোটেও ক্রাইম নয়। অথচ মুসলিমদের প্রস্তুতির আগাগোড়া পুরোটাই শুধু অবহেলা_কাজের কাজ কিছু নেই, হুংকার ছোড়ায় ওস্তাদ । হ্যাঁ, এতটুকু জেনে রাখা যেতে পারে-_সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসলামি কর্তৃপক্ষ বা ইসলামি রাষ্ট্রের অধীনে। কিন্তু শারীরিক প্রস্তুতির দায়িতৃটুকু তো আমাদেরই কাঁধে তাই নয় কি? সেই সাথে কুরআন-হাদীস পঠন-পাঠন ও শত্রুদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে নেওয়া চাই মানসিক ্রস্ততিও। (দেখুন-মুসবিম, ১৯১৭/ তিরমিযি, ৩০৮৩; ইবনু মাজাহ, ২৮১৩)
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.