Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সান এ মদীনাতে মুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন। দু'বছরও তখন পেরোয়নি। এতটুকু সময়ের মধ্যে মক্কার মুশরিকদের সাথে বেশকিছু ঝটি কা লড়াই হয়ে গেছে। হতাহতের কোনো ঘটনা অবশ্য ঘটেনি। তবে ওই সময়টাতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মন্কায় ফিরছিল। মদীনার ধার ঘেষেই চলেছে সে-পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলিমরা চাইল-_মুশরিকদের এই কাফেলাকে তারা জব্দ করবে। ওদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে--“মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এল বলে। জলদি করে সাহায্য নিয়ে আসো।' গোটা মক্কায় হইহই-রইরই পড়ে গেল! আবু জাহলের নেতৃত্বে অন্ত্রশস্ত্রনিয়ে ছুটে এল বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ ও তাঁর নবির ইশারায় মুসলিমরা তখন মত বদলালেন। কাফেলা নয়, বরং জব্দ করা হবে কুরাইশদেরই। আল্লাহর শক্রদের সাথে ময়দানেই বোঝাপড়া হবে। আল্লাহও তাদেরকে সাহায্য করলেন। কুরাইশদের অহংকার মরুভূমির তপ্ত বালিতে মিইয়ে গেল। তবে এরপর উডভৃত হয় এক নতুন পরিস্থিতি-_যুদ্ধে-অর্জন-করা সম্পদ ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ এইসব ব্যাপার নিয়ে এই সূরা বিস্তারিত আলাপ করেছে। নিয়ে এসেছে সমস্যার সমাধান। যুদ্ধে মুমিনদের করণীয় কী, যুদ্ধে জয় পেতে হলে মন-মানসিকতা কেমন থাকা চাই, শান্তি-চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কীই-বা করবে _এ-সব আলোচনা উঠে এসেছে এ-সুরাতে। মোটাদাগে, বদরের প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সূরাটি নাযিল হয়। (দেখুন_ইবন্‌ হিশাম, সীরাত, ২৬০৬-৬০৭; বাইহাকি, দালাইলুন নুবুওয়াহ, ৩/৩১-৩৫)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।