(৬০৪ 'এল এয়া পুন914 485) (9 সুয্লার শুয়-শেষ সম্পর্ক _- জুপ্রার প্রথমদিকে বর্ণিত হয়েছে 'নিকষ্ট আচরণ', অর্থাৎ ইবলিসের ও। এসেছে অহংকারের ভারে আল্লাহর আদেশ অমান্য করার কথা। আল্লাহ তাআলা সুরাটির শেষে উত্তম বৈশিষ্ট্য হিসেবে ফেরেশতাদের উদাহরণ টানদেন। অর্থাৎ কোন আচরণ সূরা আ'রাফ ও সূরা আনআম মাক্কি যুগের প্রায় একই সময়ে নাযিল হয়েছে। অর্থাৎ একটি আগে, আরেকটি পরে। আর দুটি সূরা নাযিলের হেতু-ও প্রায় একই-_মানুষকে রিসালাতের ওপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে দুটো সূরার মধ্যে একটা পার্থক্য আছে। সূরা আনআম-এর অধিকাংশ বার্তা-ই মক্কার মুশরিকদের লক্ষ করে বঙ্গ হয়েছিল। আর সুরা আ'রাফ-এ শুধু মুশরিক নয়, আহলে কিতাব-_অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণটা পরিষ্কার। কিছুদিন বাদেই নবিজি মদীনায় হিজরত করবেন। আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি। তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে। আর সত্যিই যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তা হলে তো কুরআনের বাণী শুনেই বুঝতে পারবে_ এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে-রাসূল আসছেন, তৈরি থাকো। তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে, তাঁর ওপর ঈমান আনবে। ওদিকে মুশরিকরা যে গোৌঁয়ার্তুমি করেই যাচ্ছিল_এর জন্যও এই সূরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আযাবের কথা। সর্বোপরি, সকল মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনার জন্য তাগিদ দিতেই এই সূরাটি নাযিল করা হয়েছে। (দেখুন-কুরতুবি, অফসীর, ৭/১৬০)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।