Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

বাটি --7 এক-নজরে কুরআন|-_-. ৯ সুরা আনআম এ ১ মানুষ যখন দিনের-পর-দিন আল্লাহ ও তাঁর বিধানকে প্রত্যাখ্যান করে, তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এদের অন্তরের ওপর তখন আল্লাহ পর্দা টেনে দেন। ফলে এদের চিস্তাশক্তি নষ্ট হয়ে যায়। এরা সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না। ফলে এরা হয়ে ওঠে আরও বেপরোয়া, আরও উদ্ধত। খেয়াল করলে দেখবেন-_দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চড়া হয়। অহংকারে এদের ঘাড়ের রগ ফুলে ওঠে। ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না। নিজেদের ভুলও কখনো স্বীকার করে না। তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন। কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি। অহংকারের বশে সত্যকে যেন অস্বীকার করে না বসি। (দেখুন-_মুসলিম, ১৫৯৯; তিরমিযি, ৩৩৩৪) এই সূরার ১১৬ নং আয়াতে আল্লাহ তাঁর রাসূল £%ট-কে বলেছেন, “তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথামতো চলো, তা হলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে; তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরণ করে, আর কেবল ধারণা করে কথা বলে।” হাল-আমলে দুনিয়ার প্রায় সব দেশই গণতন্ত্র মানে। আর গণতন্ত্রের মোদ্দাকথা মোটামুটি সবারই জানা। দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে, সেটাই বাস্তবায়ন হবে। সংসদে ৩০০ আসনের মধ্যে ১৫১ জন কোনো বিষয়ে একমত হয়েছে, তো ব্যস! আইন বানিয়ে ফেলো! অথচ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলছেন_ বেশিরভাগ লোক আন্দাজ-অনুমানের অনুসরণ করে। তাই অধিকাংশের মতামত কখনো ঠিক-বেঠিকের মাপকাঠি হতে পারে না। মূর্খরা সব একজোট হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেলবে, তারপর চাপিয়ে দেবে বাকি সবার ওপর । তা হলে সমাধান কী? পথের দিশা রয়েছে কুরআন এবং সুন্নাহর মাঝে । কুরআনের আলোকে আমাদের প্রিয় নবি ঞ&ট ও তাঁর সাহাবিগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন, আমাদেরকেও সেভাবেই এগুতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন-_ইসলামি- শাসনব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয়, তা হলে সেই ব্যবস্থা ধসে পড়ল কেন? এর উত্তরটাও সহজ । ইসলামি-ব্যবস্থা ধসে পড়বার পেছনে কিন্তু ইসলামি আইন বা সিস্টেম দায়ী নয়। দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ। কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল, এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না-কেন, দিনশেষে সে স্বৈরাচারী হিসেবে বেরিয়ে আসবে। কারণ, এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মেশিন। (দেখুন-_বুখারি, ৫৯; মুসলিম, ১৮৩৯; তিরমিযি, ১৭০৭)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।