Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

নুবুওয়াত-প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসূল ঞ-এর নাওয়া-খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। দিন-রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন। কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবিজিকে নানাভাবে হেয় করতে লাগল। কখনো “কবি, কখনো 'জাদুকর', আবার কখনো-বা 'মিথ্যাবাদী'-_রটিয়ে দিলো এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু, কেউ ইসলাম গ্রহণ করলেই, তার ওপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগল। ফলস্বরূপ একসময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ ক'জন সাহাবি। আর ওই সময়টাতে আল্লাহর রাসূলকে সাহায্য-সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাঁকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবিকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সে-কথা। আর এর অক্পকিছু সময় পরই আশার আলো জ্বলে ওঠে মদীনায়। মদীনার আওস ও খাযরাজ গোত্রের নেতারা এলেন। নবিজিকে মদীনায় সাদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে সেখানে । তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবিজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। একসময় মক্কা বিজয় হয়। আল্লাহ তাঁর নবিকে-দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এ-সুরাটি নাযিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন। ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা । শির্ক বন্ধ করে এক আল্লাহ্‌র ইবাদাত করতে বলেন। আর তা না করলে কঠিন শাস্তির হুশিয়ারিও দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। (দেখুন-_তিরমিযি, ২৪৭২; ইবনু মাজাহ, ১৫১)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।