Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কতটি. কদকদ__ ১, পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কারণ হচ্ছে, হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন। তার কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না। বলল, “আমি তোমাকে হত্যা করব।' তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন-__“তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও, আমি তোমার দিকে হাত বাড়াব না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই ।' এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটাদাগে দুটো বিরাট শিক্ষা আমরা পাই: এক. দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে । তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। দুই. কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিলো, তখন তার ভাই বলেছিল, তুমি আমাকে আঘাত করলেও, আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন, আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা-নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালি-গালাজ করলে, ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। (দেখুন-_বুখারি, ৬৪৩৬; মুসলিম, ২৫৬৪; আবু দাউদ, ৪৯০৩) 0: এ-সূরার ৩ নং আয়াতে, আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন, কেবল তাঁকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, হালাল-হারাম বাছবিচার করে চলতে হবে। নবি পু বলেছেন, “ওই দেহ জান্নাতে যাবে না, যা হারাম খাবার দিয়ে পুষ্ট। জাহান্নামই এর উপযোগী স্থান।” অর্থাৎ, খাবার যদি হারাম হয়, তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদাতের স্বাদ পাবে না। দুআ কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। (দেখুন-মুসলিম, ১০১৫; তিরমিযি, ২৯৮৯; মিশকাতুল মাসাবীহ, ২৭৭২) ৮১৫ ৩: 'ওয়াদা' ও 'চুক্তি-_অত্যন্ত পবিত্র দুটো শব্দ, তীষণ ওজনদার। ইসলাম এ দুটো জিনিসকে গুরুত্বের চোখে দেখে । যে-কোনো রকমের চুক্তি বা ওয়াদা- হোক সেটা আল্লাহর সাথে, অপরের সাথে, কিংবা সমাজের সাথে; তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো, আজকাল আমরা যেন 'প্রমিস' ব্যাপারটাকে খুব হেঁয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে__মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই। অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িতৃ। তাই স্থীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। (দেখুন-_বুখারি, ৩৩; মুসলিম, ৫৯)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।