। এক-নজরে কুরআন। ্ শু( এ-সূরার আগের সূরা হলো- সূরা আলে ইমরান ও নিসার তুলনায়, সূরা মাইদা নাধিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে, মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়াল যে, ততদিনে গোটা আরব দুনিয়ায়, ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদীনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল, তা জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ষষ্ঠ হিজরির শেষ থেকে । তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবিজি। সাথে ১৪০০ জন সাহাবি। খবর পেয়ে হস্তদন্ত ছুটে এল কুরাইশদের প্রতিনিধি। সাফ সাফ জানিয়ে দিলো-এ বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না। আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে, আগামী ১০ বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যস! এসে গেল মওকা । নির্বিয়ে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগল ইসলাম। ইসলামের সীমা-পরিসীমা বাড়তে লাগল। শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তা ছাড়া হুদাইবিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে, মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম-কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি-খ্িষ্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এ-সুরাতে। (দেখুন-__বুখারি ৩১৮২; মুসলিম ১৭৮৫; আবু দাউদ, ২৭৩৬; তাবারি, তাফসীর ২৬/৭১)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।