০ ১ত ১০ ৯ স্রানিসা এ 5 রাস্তার পাশের জমিতে ভাগ নেই_এরকম আজগুবি সব নিয়ম-কানুন! শেষমেশ বোনদের অংশ দেওয়া হয় ডোবায় আর জঙ্গলে । নামকাওয়াস্তের ভাগ-বাটোয়ারা শেষ। এখন বোনরা যখন সেসব সম্পদ বেচতে আসে, শুরু হয় তৃতীয় দফার জুলুম। যে জমিটার বাজার দর আছে বিশ লাখ টাকা, সেখানে মোটের ওপর দু-লাখ ধরিয়ে দিয়ে বিদায় করে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শক্ররা। নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কুরআনের ওপর । সুতরাং, বোনদের ওপর একরত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন-_-পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা-যার কোলে-কাঁখে বেড়ে ওঠে গোটা উম্মাহ। (দেখুন-_বুখারি, ২৪৫৪, ৫৯৭১, ৭১৮১; মুসলিম, ১৬১০; তিরমিযি, ৩৮৯৫) 'রকীব' মানে তন্বাবধায়ক, সদা প্রহরী। আল্লাহ তাআলা বান্দার ওপর সজাগ দৃষ্টি রাখছেন। কে কী তাঁর দৃষ্টি সরে না। তবে এই সব সময় পর্যবেক্ষণে রাখাটা কেবল-যে বান্দার বিচার করার জন্য, তা নয়। বরং তীব্র ভালোবাসা আর যত্ব থেকেও। অন্যকে নিজের আমল-টামল দেখাতে মানুষ খুব ভালোবাসে । ছোট্ট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে_-কতক্ষণে অন্যকে দেখাবে । আর এভাবেই সে তার আমলটিকে চিটা-ধানের মতোই ফেলনা বানিয়ে ফেলে। হায়! সে যদি আল্লাহর “আর-রকীব' নামের অর্থটা বুঝত! ছোট থেকে ছোট কোনো আমলও তাঁর দৃষ্টি এড়ায় না। গভীর রাত্তিরে ভরা আঁধারে সামান্য একটা পয়সা দুখিনীর হাতে তুলে দিলেও, তিনি তা দেখেন। খুশি হন। তাঁর এই দেখাটা বুঝি যথেষ্ট নয়? তাঁকে ডিঙিয়ে কাউকে-না-কাউকে দেখাতেই (দেখুন-_ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হসনা, ৩১; মুসলিম, ২৫৬৪) 'হাসীব' শব্দটি দুটো অর্থে আসতে পারে। ১. হিসাব-গ্রহণকারী ২. যথেষ্ট । আমরা যে 'হিসাব' কথাটা বলি না? হাসীব শব্দটিও অনেকটা ওরকম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসেব করে রাখেন। কিয়ামাতের দিন আবার গুনে গুনে সেসবের প্রতিদান দেবেন। তার মানে, আল্লাহর হাসীব নামটি আমাদেরকে শেখায়--কাজ করবার আগে ভেবে-চিন্তে করা উচিত। ছোট্ট একটা খারাপ কাজ করার সময়ও ভাবুন_ আল্লাহ কাজটি গুনে রাখছেন। আবার ছোট্ট একটি ভালো কাজ ছেড়ে দেবার আগেও ভাবুন_কাজটি ছোট হলেও আল্লাহ তো খবর রাখছেন। তাঁর হিসেবের খাতায় তো ছোট-বড় সবই যোগ হয়, তা হলে কাজটি কেন ছেড়ে দেবো? এবার আসা যাক পরের অর্থটিতে। হাসীব মানে_ আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট। খাওয়া-পরার বন্দোবস্ত করার জন্য যথেষ্ট । আমাদের যাবতীয় প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট । জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মনে রাখতে পারি, তা হলে আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক বেশি সুন্দর। এজন্য সব সময় আমরা একটি দুআ পড়তে পারি, যে দুআটি আগুনে নিক্ষিপ্ত হবার পর ইবরাহীম (আ) করেছিলেন: :4% ?) % ৫-৮ “আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই-না চমৎকার অভিভাবক 1” (দেখুন-_বুখারি, ৪৫৬৩)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।