এক.নঙারে করআশ -.€ সূরার শুরু শেষ সম্পর্ক... সুরার শুরু হয়েছে ন্যায়-বিচারের আহ্বান জানাবার মাধ্যমে । বলা হয়েছে মানুষ, তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছ। তাই একে অন্যকে ঠকিয়ো না। দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসে ওয়ারি সম্পদের ব্টন-নীতি আলোচনা করা হয়েছে। তার মানে, সুরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। মাদানি যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাতে নািল। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবি শহীদ হলেন। তখন তাদের ওয়ারিশি সম্পদ কীভাবে ভাগ হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিলো। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন-নীতি জানিয়ে দিলেন। এদিকে, ওই ৭০ জন সাহাবি শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কীভাবে, সে বিধানও এ-সূরাতে আল্লাহ জানিয়ে দিলেন। সালাতুল খাওফ-__তথা যুদ্ধের সময় নামাজ কীভাবে পড়তে হবে-__সেই বিধানটি আসে যাতুর-রিকা যুদ্ধের প্রেক্ষাপটে । এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের চতুর্থ বছরে। অন্যদিকে পঞ্চম হিজরির বনুল মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাধিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট । এবার আসা যাক নাধিলের প্রেক্ষাপটে ৷ নবিজির হাতে তখন তিনটি গুরুত্বপূর্ণ কাজ। ১. ইসলামি রাষ্ট্র মদীনার ফাইন্যাঙ্সিয়াল ম্যানেজমেন্ট। এ ছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা। তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া। ২. মক্কার মুশরিকদের আক্রমণ এবং মদীনার ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা। ৩. ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে, তাদের আতিক পরিশুদধি করা । এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটাদাগে এই তিনটি বিষয়কে সামনে রেখে এগিয়েছে। সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা । আর এ-সূরায় সেসব আইনের আরও বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাযিল করা হয়েছে। (দেখুন-বুখারি, ৩৩৪, ৪১২৯; মুসলিম, ৩৬৭, ৮৪২)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।