পা... -__ 'এক-নজরে কুরআান; _.. সুরা আলে ইমরান যে_নবির মা বানিয়ে দিলেন। কাজেই, সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই-অর্জন করাবেন, এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারইয়াম &্-কে খুব ছোট বয়সে একজন নবির তন্ত্াবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারইয়াম && যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিকভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল--ঈসা ই৯-এর জন্মের পর লোকজন অপবাদ দিলে, চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কুরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটবেলা থেকেই আদব-তরবিয়ত ও বিচক্ষণতা শেখাবার জন্য, জ্ঞানী-গুণী মানুষের সামিধ্যে রাখতে হবে। (দেখুন--তিরমিযি, ১৯৫২; আবু দাউদ, ৪৯৫; সুযূতি, জামিউস সগীর ওয়া যিয়াদাতুহু, ১২৬৪) “হাকীম' অর্থ: প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকীম কথাটি এসেছে 'হিকমাহ' থেকে । ইমাম ঝাজ্জাজ &» বলেন: ঘোড়ার লাগামকে বলা হয় হিকমাহ। কেননা, ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়; ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে, ৪1 5547 গন্তব্যে ঠিকঠাক পৌঁছুতে পারে। সেখান থেকেই হাকীম শব্দের অর্থ: যিনি হিকমাহ ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে, আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন, তখন এর পেছনে অবশ্যই কোনো-না-কোনো মহৎ থাকে। আমাদের যখন কোনো “ক্ষতি' হয়, বা স্বজন হারায়, তখন আমরা কষ্ট পেলেও, এর পেছনে কোনো রহস্য থাকে। কেননা, পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, উপ ৮৮৪ তারিন জনা য় দুনিয়াৰি কর্মকাণ্ডের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। (দেখুন-_বাজ্জাজ, তাফসীর আসমায়িল্লাহিল ছসনা, ৪৩) “ওয়াহহাব' অর্থ: মহান দাতা। ওয়াহহাব নামটি এসেছে হিবা (৯) থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া; তবে এমনভাবে দেওয়া যে, তার থেকে কোনো বিনিময় আশা করা হয় না। এ কারণেই উপহারকে বলা হয় “হিবা' । বিনিময় হতে পারে দু-রকমের। ১. টাকা-কড়ি, অর্থবিত্ত ২. সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো, আল্লাহ তাআলা যখন বান্দাকে তাঁর অগণিত নিয়ামাত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না। শর্তহীন-ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তাঁর হুকুম অমান্যও করে, তবু তিনি দেওয়া থামিয়ে দেন না। তা ছাড়া, আল্লাহকে বিনিময় দেবার মতো সামর্থ্য তো বান্দার নেই-ও। এ-কারণেই তাঁর নাম আল-ওয়াহ্হাব। (দেখুন--ঝাজ্জাজ, তাফসীর আসমারিল্লাহিল হুসনা, ৩৮)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।