গতিপথ ূ রা হিদায়াতের আলোচনা দিয়ে। ৬ ২. এতিহাসিক উদাহরণ আগের নবিগণ ও তাঁদের অনুসারীদের দেখে শেখা । যেমন: রি ইমরান-পরিবার ও হাওয়ারি তথা ঈসা ৯&-এর নির্ভেজাল অনুসারীরা। ৩. বাস্তব প্রশিক্ষণ & কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে-কলমেও শিখতে ৬ হয়। শিখে আবার পরীক্ষাও দিতে 'হয়। তাই উহ্নদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে, আল্লাহ মুমিনদেরকে ঈমানের ওপর অটল ঙ থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। ৪. অধ্যবসায় ও ত্যাগ-তিতিক্ষার আহ্বান আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা-বিপত্তি আসবেই শুনতে হবে অনেক কটু কথা৷ তবে সেসবের পরোয়া না করে, অবিচল থাকতে হবে দ্বীনের পথে। 7 ঈসা এ্র& যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তাঁর বিরোধিতা করল। তখন তাঁর পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ । কুরআন তাদের পরিচয় করিয়েছে 'হাওয়ারি' হিসেবে। হাওয়ারি মানে, পরিচ্ছন্ন ভেজালমুক্ত ও খাঁটি-মনের অনুসারী-যারা সমস্ত বিপদের কথা ভূলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে । ঈসা প্র যখন জিজ্ঞেস করেছিলেন: কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে? তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল: “আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব'। তো, কুরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন-যাতে আমরা তাদেরকে নিয়ে কেইস-স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলি কেমন হবে, সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ঈমানের ওপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে । নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন: আমরাও কি কঠিন সময়ে দ্বীনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট_দ্বীনের সহযোগিতায় আমাদেরকেও হয়ে উঠতে হবে একেকজন 'হাওয়ারি'। (দেখুন-_বুখারি, ১৬, ১৪৬৯; মুসলিম, ৪৩)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।