Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৩১ এ ণ, এআ এ আশ ৫ সুরার শুরু-শেষ সম্পর্ক।_ ব্েরর সূরার শুরুতে বলা হয়েছে: আল্লাহ রি মতি) যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান | /04 জালা সূরার সঙ্গে | ( এ-সুরার আগের সুবাটি হলো-_সুরা ২ আছে। অর্থাৎ প্রতন্র ও সঠিক পথের | ॥ | বাকারা; যার শেন দিকের আয়াহগুলো 7 একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ঈমানদারদের ওপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের ওপর অটল থাকা, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে. সূরার শুরু-শেষ মিলে । একটা চক্রের মতন__যার শুরু হয়েছে; হিদায়াতের কথা দিয়ে, আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। | এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে__তোমরা সত্যিকার মুমিন কি-না, তা অবশ্যই পরখ করে দেখা হবে। তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের-পর-এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগল। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদীনার ইহুদি গোত্রগুলোও। দেদারসে একের-পর-এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এ-ই--নবিজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদীনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইন্দিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে। আর সেই আগুনে ঘি ঢালছে মদীনার ইহুদিরা। যার ফলে, বদর যুদ্ধের এক বছর পেরোতে-না-পেরোতেই, তিন হাজার সৈন্যের বহর নিয়ে মদীনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির! যুদ্ধ সংঘটিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবিজি এক হাজার সৈন্য নিয়ে মদীনা থেকে বের হলেও, পথে তিনশ মুনাফিক কেটে পড়ে । বাকি সাতশ জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে এল। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য। তেমনি সত্য যে- মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে-মাত্র-তৈরি-হওয়া একটি বাহিনী-যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু-আধটু ভুল-ন্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এ বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিস্তিত, আল্লাহ তখন নাধিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুল-চেরা বিশ্লেষণ করলেন। ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো । আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ । (দেখুন-_বুখারি ৪০৫০; মুসলিম ২৭৭৬; ইবনু হিশায ২/৬০-৬৪)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।