এক-নজরে কৃরআন। 3. মানুষ-মাত্রই ভুল করবে, পা পিছলাবে_এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝাবার জন্যই, আদম ১৯-এর ঘটনা সুরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে-জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাবার পর তাঁরা গৌঁয়ার্তুমি করেননি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি। বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এত এত তাওবা করেছেন যে-_তাদের ভুলের চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ--তাদের অন্ধ ওদ্ধত্য, বিচ্ছিরি অহংকার । ফলে, সঠিক পথ ও তাদের মাঝে, ইস্পাত-কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে। আর তাদের সবশেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এমনই। টা ২৪৯৯; ইবনু মাজাহ, ৪২৫১; মুসলিম, ৯১) ২ শাীশীশিীিশীসীশিস্পীসপপাপাপাসপপপাপপ পপস্পপ সী র মানুষ সৃষ্টির আগে, আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাব। 72৮ এই 'খলিফা' কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদ! আমরা এখন কাপড়-সেলাই-করা দরজিকে বানিয়েছি খলিফা । গাঁও-গেরামে আবার এলাকার মাতবরগুলোকেও “খলিফা' ডাকতে দেখা যায়। আফসোস,শত আফসোস। 'খলিফা'-র মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম! অথচ খলিফা হলেন-_ ৫ ৫3/4-4 4245 2৫9 485 যারা মানুষের মধ্যে বিচার-ফায়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তাঁরই হুকুম-মতো বিচার-ফায়সালা করবে। এতে বোঝা গেল-_আমরা নিজেদেরকে তখনই আল্লাহর “খলিফা' পরিচয় দিতে পারব, যখন দুনিয়াতে তাঁর হুকুম বা খিলাফাত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে। 'খলিফা'র আরেকটি অর্থ রয়েছে: 'দেখভালকারী'। অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনোকিছু যেন নষ্ট না হয়, তা দেখেশুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। (দেখুন_তাবারি, তাফসীর, ১/৪৫১) 'তাকওয়া' কথাটি এসেছে 'তাকী' থেকে। 'তাকী' মানে-নিজেকে বাঁচিয়ে চলে যে। ঘোড়ার খুরের নিচে লোহার একরকমের চাকতি বসানো হয়। ওটাকে বলে 'নাল'। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে, তখন পায়ের তলায় অনেক-সময় কাঁটা, নুড়ি-পাথর, বরইয়ের আঁটি-এরকম জিনিস পড়তে পারে। আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়, কখনো মারাত্বক জখম হয়। কিন্তু লোহার ওই নাল পরানো থাকলে, এরকম কোনো ভয় থাকে না। তো, যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকী। কেননা, ঘোড়াটিকে তখন খুব সাবধানি হয়ে, দেখেশুনে পথ চলতে হয়। আর তাকী থেকেই এসেছে তাকওয়া। তার মানে, মুমিন যখন দুনিয়ায় জীবন-যাপন করবে, তখন ওই নাল-বিহীন ঘোড়ার মতোই সাবধানি হবে। এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আঁচড় তার অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে, নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার নামই তাকওয়া । (দেখুন-ইবনু মানযুর, লিসানুল আরব, ১৫/৪০৫)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।