Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩২, 'এশী শঙা,ল বন আএ _-(৫০)সুরার শুরু-শেঘ সম্পর্ক। সুরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে: খাঁটি মুমিন তো সে. যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের ওপর। আর রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে। 82) মীযান, জান্নাত-জাহান্নাম ইত্যাদি। হিজরত করে মদীনায় এলেন নবিজি। মদীনার অ-দূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব--এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই হিসেবে আশা ছিল-নবিজি মদীনায় ঠাঁই নেওয়া-মাত্রই, ইসলাম কবুল করবে ইহুদিরা । কিন্তু তা ঘটল না, ঘটল ঠিক উলটোটা। ইহুদিরা নবিজিকে চিনেও, না চেনার ভান করল, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কী? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নামকাওয়াস্তে। তাওরাতের যেসব বিধান ওদের রুচি-মতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলত। নিজেরা নিজেরা আইন বানাত, আর সুযোগ বুঝে তা “আল্লাহর বিধান' বলে চালিয়ে দিত। সুদ, যিনা, মিথ্যা কথা-এসব ছিল ওদের কাছে ডালভাত। তো, ওরা যখন দেখল, নবিজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ-মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেকে বসল। আল্লাহ তখন এ-সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাযিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন_তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো, তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল-দস্তাবেজ। আবার সে-সময়টায় মদীনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগল মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর। তা ছাড়া মদীনা ততদিনে একটি ছোটখাটো ইসলামি রাষ্ট্র । রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি- ইত্যাদি ব্যাপারে একটি ইসলামি রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে, তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাধিল করা হয়েছে। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ১/২৩৯: বাগাবি. তাফসীর, ১/১৮০; যামাখশান্ি, আল-কাশশাফ, ১/৫৩৩)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।