Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

এ-সুরার আগের সূরা হলো--সূরা হাদীদ; ্ ্ঁ যার শেষে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ || তাআলা বিপুল করুণার অধিকারী। সূরা ঠ মুজাদালার শুরুতে আল্লাহর সেই করুণার 7 বহিঃপ্রকাশ ঘটেছে এইভাবে যে, একজন 7 তরকারী নারী সাহাবির কথা তিনি (05 ২ শুনেছেন। আর তার অনুযোগের ঠা ্র্চ রে ] ২ জাহিলি যুগে অদ্ভূত কিছু রীতি-নীতির প্রচলন ছিল। যেমন-_কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চাইত, তা হলে সে তার স্ত্রীকে বলত, "তুমি আমার মায়ের পিঠের মতো'। ব্যস, স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করতে-না-করতেই তালাক হয়ে যেত! তালাক দেওয়ার এই পদ্ধতিকে 'যিহার' বলা হয়। হিজরতের পর মুসলিমদের কারও কারও মধ্যে তখনো এই জাহিলি রীতির প্রভাব রয়ে গিয়েছিল। একবার আউস ইবনুস সাবিত ঞ্৯ তার স্ত্রী খাওলা ্৯-কে যিহার করে বসেন। খাওলা তখন নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এর পর ছুটে গেলেন নবিজির কাছে। সবকিছু শুনে রাসূল ছু বললেন, “তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছ'। খাওলা বললেন, কিন্তু আউস তো আমাকে তালাক দেয়নি। নবিজি তাকে একই উত্তর দিলে সে বলল, আমি আমার অনুযোগ আল্লাহর কাছে পেশ করছি। এভাবে তাদের মধ্যে একই কথা বারবার হতে থাকে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরার প্রথম কয়েকটি আয়াত নাযিল হয়__যেখানে এসেছে যিহার সম্পর্কে বিস্তারিত বিধান। এ ছাড়া বেশ কিছু সামাজিক আইন এই সুরার মাধ্যমে মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয়। ইহুদি ও মুনাফিকদের চরিত্রও তুলে ধরা হয় এখানে। পাশাপাশি তাদের সাথে সাথে আরও যত ইসলাম-বিরোধী গোষ্ঠী আছে, তাদের ব্যাপারে মুমিনদের অবস্থান কী হওয়া উচিত-_সেসব জানাতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাধিল করেন। (দেখুন__বাগাবি, তাফসীর, ৮/৪৭; হাকিম, ৩৭৯১)

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।