| এক-নজরে কূরআন। ১ আমাদের ব্যক্তিগত জীবনে যে বিপর্যয়ই হানা দিক না কেন, রাবার অবস্থায় রয়েছে। এই তথ্যটি আল্লাহ আমাদেরকে এই সূরার ২২ নং আয়াতে জানিয়েছেন। কেন জানিয়েছেন, সেটিও আল্লাহ বলে দিলেন তার পরের আয়াতেই_-“যাতে তোমরা যা পাওনি, তার জন্য হতাশ না হও, আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তার জন্য আনন্দে আত্মহারা না হও; আল্লাহ সেসব লোককে পছন্দ করেন না--যারা (আল্লাহর-দেওয়া জিনিস পেয়ে) দাম্ভিক হয়ে ওঠে, অহংকার করে।” আমাদের জন্য কুরআনের বার্তা এখানে পরিষ্কার । আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে। পছন্দের কোনোকিছু হাতছাড়া হয়ে যায়। আবার কখনো হয়তো ভীষণ ভালো-লাগার কিছু হাতের মুঠোয় পেয়ে যাই। এই দুই অবস্থাতেই যেন আমরা স্বাভাবিক থাকি_আল্লাহ আমাদেরকে সেই শিক্ষাই দিলেন। হতাশ হওয়া বা আনন্দে আত্মহারা হওয়া যাবে না। কারণ আমার সাথে যা-কিছুই ঘটল না কেন_তা আগে থেকেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ছিল। এই একটি আয়াত নিয়ে গভীরভাবে ভাবলে, আমরা আমাদের চিন্তা-ভাবনার প্রান্তিকতা থেকে বেরিয়ে আসতে পারব, ইন শা আল্লাহ। (দেখুন_তিরমিযি, ২৫১৬, ২৬৪২; আহমাদ, আল-মুসনাদ, ৬৯৮৫) 40. এসূরার ১০ নং আয়াতে জানানো হয়েছে, যারা মন্কা বিজয়ের আগে সম্পদ খরচ করেছে, আর যারা বিজয়ের পরে দান করেছে; এই দুই দল সমান নয়। কারণ, মন্কা বিজয়ের আগে ধন-সম্পদের প্রয়োজন ছিল বেশি। মুসলিমরাও ছিল দুর্বল; বিভিন্ন বাহন ও অস্ত্র কেনার জন্য সম্পদের প্রয়োজন হতো। মক্কা বিজয়ের পর সেরকম অভাব বা প্রয়োজন আর থাকেনি। তাই এ-দুদল সমান হতে পারে না। যারা আগে দান করেছে, তারা অনেক অনেক মর্যাদার অধিকারী হয়েছে। যারা পরে দান করেছে, তারাও সাওয়াব পেয়েছে ঠিকই; কিন্ত আগের দলের সমান হতে পারেনি। এখান থেকে বোঝা যায়_-যখনই স্বীন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হবে, তখনই বেশি বেশি দান করা উচিত। কারণ, সেই অবস্থা পেরিয়ে যাওয়ার পর দান করলে আগের মতো প্রতিদান মিলবে না। যেটা আমরা এই সূরার ১০ নং আয়াত থেকে জানতে পারি_“তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে সম্পদ-খরচ ও যুদ্ধ করে (আর যারা তা পরে করবে) তারা সমান নয়।” (দেখুন-ইবনু কাসীর, তাফসীর, ৭/১৭৩) 9: নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, বিপুল ক্ষমতার অধিকারী।” এটি ২৫ নং আয়াতের শেষাংশ। এর আগে বলা হয়েছে, আল্লাহ তাআলা তাঁর রাসূলদেরকে পাঠিয়েছেন সুস্পষ্ট প্রমাণ, কিতাব এবং মানদণ্ড দিয়ে । উদ্দেশ্য-ইনসাফ কায়েম করা । কেউ যদি এগুলো না মানে, তাহলে আল্লাহ লোহা সৃষ্টি করে রেখেছেন, এর মাধ্যমে আল্লাহর অনুগত বান্দারা অবাধ্যদের সাথে যুদ্ধজিহাদ করবে। এখন প্রশ্ন হতে পারে_তা হলে কি আল্লাহ দুর্বল? না, ব্যাপারটা তেমন নয়। চোখের পলকেই আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন। তিনি বরং মানুষকে পরীক্ষা করার জন্য এই পন্থা গ্রহণ করেছেন। আর এই পদ্ধতি অবলম্বন করেছেন বান্দাকে বাছাই করার জন্য। তবুও মানু লাগেনা (দেখুন-_শানকিতি, তাফসীর, ৭/৮৭৩)
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।