Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৬০ ০... -্্ত্ র্‌ ং ঘর ঠ ( এসূরার আগের সূরা.হলো-সূরা ওয়াকিয়া, যার শেষ আয়াতে আল্লাহ মানব-জাতিকে রি আদেশ দিয়েছেন, “অতএব তুমি তোমার মহান রবের নামের মহিমা বর্ণনা করো ।” | নু সেই একই সূত্র ধরে সূরা হাদীদের প্রথম আল্লাহ তাআলার গুণসমূহ বর্ণনা করে সূরাটির সূচনা । এতে শ্রোতাদের হৃদয়ে এই উপলব্ধি তৈরি হবে-এক সুমহান সত্তার পক্ষ থেকে তাকে সম্বোধন করা হচ্ছে। এরপর কয়েকটি আয়াতে ঈমানের মৌলিক দাবি জানানো হয়েছে। আর তা হলো-_বান্দা তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গড়িমসি ও টালবাহানা করবে না। কৃপণতা করা ঈমান পরিপন্থি কাজ। বাস্তবতার বিচারেও এটি তিরস্কারযোগ্য । কেননা, সম্পদ তো আল্লাহ তাআলারই দেওয়া। বান্দাকে শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল এ-সম্পদ অন্য কারও হাতে ছিল, আজ আমার হাতে এসেছে। ভবিষ্যতে অন্য কারও হাতে চলে যাবে। শেষমেশ বিশ্বজাহানের প্রতিটি জিনিস প্রকৃত মালিক আল্লাহর ভান্ডারেই জমা পড়বে। সুতরাং সম্পদ হাতে এলে আল্লাহর রাস্তায় খরচ করাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহর পথে দান-সাদাকা ও সম্পদ ব্যয়ের বিভিন্ন দিকনির্দেশনা দিতেই আল্লাহ এ-সুরাটি নাধিল করেছেন। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৯/২৫০)

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।