Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

বা এক-নজরে কুরআন! ১ কিয়ামাতের দিন আল্লাহ মানুষকে তিনটি দলে ভাগ করে ফেলবেন। একটি দল হবে ডান দিকের লোকদের- অর্থাৎ অনুগতদের। বাম দিকের লোকদের হবে একটি দল-_যেটি অবাধ্যদের। আরেকটি দল হবে আল্লাহর হুকুম-পালনে-অগ্রসর ব্যক্তিদের। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেন_ “তখন তোমরা তিনটি দলে বিভক্ত হবে: অনুগত লোকজন; কী চমৎকার অনুগত লোকদের পরিণতি! অবাধ্য লোকজন; কী নিকৃষ্ট অবাধ্যদের পরিণতি! আর আল্লাহর আদেশ পালনে) অগ্রসর লোকজন; (পুরস্কারের দিক দিয়েও) তারা অগ্রসর।” এই তিনটি ক্যাটাগরি আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিলেন। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা-_কিয়ামাতের সেই ভয়াবহ সময়ে আমরা নিজেদেরকে কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাই। মুমিনের জন্য উচিত সবচেয়ে ভালোটাই আশা করা। সেজন্য আল্লাহর হুকুম সামনে আসার সাথে সাথে পালন করতে হবে। অবস্থা হবে এই যে_ শুনলাম ও মানলাম। কোনো টু শব্দ করলাম না। তা হলেই আমরা পৌঁছুতে পারব আমাদের কাঙ্জিত লক্ষ্যে (দেখুন_তাবারি, তাফসীর, ২২/২৮৬) টি 3: আল্লাহ তাআলার নিকটভাজন এবং অনুহে-ভরপুর জান্নাতে কারা স্থান পাবে, সে সম্পর্কে এ-সুরার ১৩-১৪ নং আয়াতে বলা হয়েছে, “(তারা হবে) আগের লোকদের থেকে বেশিসংখ্যক আর পরবর্তীদের থেকে অল্পসংখ্যক লোক।” এই আয়াতে 'আগের লোক" বলতে এই উম্মতের প্রথমদিকের লোকদের বোঝানো হয়েছে, আর 'পরবর্তী' বলতে শেষদিকের মানুষজনকে উদ্দেশ্য করা হয়েছে। এই উম্মতের প্রথম দিককার মানুষ হলেন_ সাহাবি, তাবিয়ি, তাবি-তাবিয়িগণ। তাঁরা শেষ দিককার মানুষের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার বেশি প্রিয় ও অধিক নিকটবর্তী। তাদের থেকেই বেশি লোক জান্নাতে যাবে। তাদের আমল ছিল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুতরাং আমাদের কর্তব্য হলো তাদের অনুসরণ করা এবং তাদের দেখানো পথেই আগানো। তা হলে তাদের সাথে আমরাও শামিল হতে পারব, ইন শা আল্লাহ। (দেখুন-_ইবনু কাসীর, তাফসীর, ৭/১৩০; শানকিতি, তাফসীর, ৭/৮২৩) :: জান্নাতের নিয়ামাত সম্পর্কে ২০-২১ নং আয়াতে এসেছে, “আরও থাকবে) তাদের পছন্দমতো ফলমূল, আকাঙ্ষা অনুযায়ী পাখির গোশত।” এখানে একটা বিষয় দেখুন__ ফলমূলের কথা আগে উল্লেখ করা হয়েছে, আর গোশতের কথা পরে। খাবারের আগে ফল খাওয়া চিকিৎসাশান্ত্রমতে বেশ স্বাস্থ্যকর একটি পন্থা। কারণ, এতে খাবার দ্রত হজম হয় এবং খাবারের স্বাদও বেড়ে যায়। খাবারের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো-_ভারী খাবারের আগে হালকা কিছু খেয়ে নেওয়া। ফলে বদহজম হয় না। স্বাস্থ্যও ভালো থাকে। (দেখুন-_যুহাইলি, আত-তাফসীরুল মুনীর, ২৭/২৪৯; আলুসি, রূহুল মাআনি, ১৪/১৩৭)

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।