188 সূর কিম । একনজরে কুরআন ০০ ং ডা ৃ উ প্রথম অংশেও বর্ণিত হয়েছে জান্নাতে এ শেষ অংশে এই তিন প্রকার ৃ মানুষের পুরস্কার ও পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষের মৃত্যুর পর তাকে আবার জাগিয়ে তোলা হবে, তার হিসেব-নিকেশ হবে, তাকে হয় জান্নাতে আর না-হয় জাহান্নামে পাঠানো হবে-_এই কথাগ্ডলো মেনে নিতে কাফিররা একেবারেই নারাজ। আর তাই আখিরাত, তাওহীদ ও কুরআনের ওপর তাদের ভীষণ সংশয়। এই সংশয়-সন্দেহ দূর করতে এই সূরা নাধিল হয়। পরকালকে এখন অস্বীকার করলেও, যখন সত্যি সত্যি এসে পড়বে, তখন আর একে কেউ রুখতে পারবে না-এই চরম সত্যটি এই সূরায় তুলে ধরা হয়েছে। সে-সময় মানুষ তিনটি ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ভাগে থাকবে পাক্কা ঈমানদাররা। দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ নেককাররা। আর শেষ ভাগে থাকবে পাপীরা। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নিজ নিজ পাওনা পাই-টু-পাই বুঝিয়ে দেবেন। তাওহীদ ও আখিরাতের ওপর বিশ্বাস আনতে বেশি-দূর যাওয়ার প্রয়োজন নেই। মহাকাশ চষে বেড়াতে হবে না। শুধু নিজের দেহটার দিকে তাকান। এরপর চিন্তা করুন, আপনি যে খাবার খান বা পানি পান করেন, তা আসে কোথেকে? এসব কথা । এতকিছু দেখার পরও যদি কেউ ঈমান না আনে, তা হলে একটু সময় অপেক্ষা করতে হবে-_ চোখ দুটো বন্ধ হলেই দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। এভাবে ঈমানের মৌলিক বিষয়গুলো তুলে ধরতেই এই সূরাটি নাধিল করা হয়েছে। (দেখুন-_-বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৯/১৯৫; তাফহীমুল কুরআন, ১৬/৯৩)
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।