Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

| এক-নজরে কুরআন। ০ চিতা ১: সুরার ৪১ নং আয়াতটি নিয়ে গবেষণা করা যাক-“আলামত দেখেই অপরাধীদেরকে চেনা যাবে, তখন তাদের কপালের ওপরের চুল ও পা ধরে পাকড়াও করা হবে।” আমাদের উঠতি বয়সি ছেলেগুলোকে দেখলে মনটা কেঁদে ওঠে । এদের পড়াশুনার বালাই নেই, হাতে স্মার্ট-ফোন। এরা 'গ্যাং কালচারে অভ্যন্ত। এদের মধ্যে সবচেয়ে বেশি মিল পাবেন “হেয়ার-স্টাইল'-এ। প্রত্যেকের লম্বা চুল। তবে তা বাবরি নয়। এই চুল পেছনে যায় না, বরং সামনের দিকে ঝুলে থাকে আধহাত। অথচ এমন চুল কাদের 'সাইন' বহন করে, তা ওপরের আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন_ অপরাধীদেরকে কপালের ওপরের চুল ও পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে ছুড়ে ফেলা হবে। দুনিয়াতে বসেই যদি আমরা জাহান্নামিদের 'লেবাস' শরীরে চাপিয়ে চলাফেরা করি, এর চেয়ে কষ্টকর আর কী হতে পারে! এই ছেলেপুলের দলকে বোঝাতে হবে_ আমাদের সত্যিকারের আইডল কে। এছাড়াও, নবি ছুট আমাদেরকে %$ঠ' থেকে নিষেধ করেছেন। অর্থাৎ, মাথার কিছু অংশের চুল বড় রেখে, কিছু অংশ চেছে ফেলা যাবে না। (দেখুন-_বুখারি, ৫৯২১; মুসলিম, ২১২০) :: “পরম করুণাময়; যিনি কুরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে অভিজাত প্রকাশভঙ্গি শিখিয়েছেন।” এভাবেই শুরু হয়েছে সূরাটি। সূরার পুরোটা জুড়ে রয়েছে মানুষ ও জিন জাতির ওপর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামাতের বর্ণনা । তবে সবগুলোর আগে যে নিয়ামাতটির কথা উল্লেখ করেছেন, তা হলো-_কুরআন শিক্ষা দেওয়া। এর কারণ কী? কারণ, এটিই হলো সব নিয়ামাতের সেরা, মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী। কুরআন শেখার নিয়ামাতটিই মানুষকে পূর্ণতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই নিয়ামাত বলার আগেও কুরআন শেখানোর কথা উল্লেখ করেছেন। কুরআন না শিখলে, সে অনুসারে জীবন না সাজালে, কেউ পূর্ণ মানুষ হতে পারে না; এখানে এই ইঙ্গিতও পাওয়া যায়। (দেখুন-_আলুসি, রূহুল মাআনি, ১৪/৯৭) 46. যারা তাদের রবের সামনে দাঁড়াতে ভয় পায় এবং সে অনুযায়ী কাজ করে, তাদেরকে দু'টি জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন ৫৪ নং আয়াতে : “আর জান্নাত-দুটির ফল থাকবে একেবারে কাছে।” এখানে আমাদের মনোযোগ দিয়ে ভাবার বিষয় হলো-ঠ14/ একেবারে কাছে”, এই শব্দটি নিয়ে। জান্নাতের ফলগুলো জান্নাতিদের একেবারে হাতের নাগালে থাকবে। তারা শুয়ে-বসে-দাঁড়িয়ে যখন যেভাবে যেখানেই থাকুক, ফল তাদের কাছেই থাকবে। তারা যখনই চাইবে, তখনই পাবে। হাত বাড়ালেই পাবে। স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? আসলে জান্নাত স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। জান্নাতের সুখ এত ব্যাপক যে, কেউ তা কল্পনাতেও আনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তাওফীক দান করুন, আ-মীন। (দেখুন_ফাখরুদীন রাষি, তাফসীর, ২৯/৩৭৪)

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।