Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কুরআনের সৌন্দর্য হলো সূরা আর-রহমান।' (সুযুতি, আল-জামিউস সগীর ওয়া যিয়াদাতুহু, ১০২০০, দঈফ) জাবির ঞ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ ষ্ঠ তাঁর সাহাবিদের উদ্দেশে বের হলেন। তিনি তাদের সামনে সূরা আর-রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন। কিন্তু তারা চুপ করে রইলেন। তখন নবি ভু বললেন, “এ-সূরাটি জিনদের-সঙ্গে-সাক্ষাতের রাতে আমি তাদের সামনে পাঠ করেছি। তোমাদের তুলনায় তারা উত্তম জবাব দিয়েছে। যখনই আমি তিলাওয়াত করছি, “অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্ধহ অস্বীকার করবে?" তখনই তারা বলেছে, 'হে আমাদের রব! আমরা আপনার কোনো নিয়ামাতই অস্বীকার করছি না, আপনার জন্যই সমস্ত প্রশংসা ।' (তিরমিযি, ৩২৯১, হাসান)

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।