১০৪ ।এক-নজরে কুরজান| ঢএস্রর আগের সূরা হলো--সূরা কমার; ্ যার শেষ আয়াতে মুমিনদের সম্পর্কে বলা ৬ পুরো কুরআনে এটিই একমাত্র সূরা, যেখানে মানুষের পাশাপাশি জিনদেরকে-ও একইসাথে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের মতো জিনদেরকে-ও স্বাধীনতা দিয়েছেন- চাইলে ঈমানদার হতে পারো, আবার বেঈমানও হতে পারো । অনুগত বা অবাধ্য দুটোই হবার ক্ষমতা জিনরাও রাখে। মানুষ ও জিন_উভয় জাতিকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামাতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আর এই সূরাতে তাদেরকে বারংবার সেই কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। আল্লাহ দেখতে চান, এই বারবার প্রশ্ন রেখেছেন_-“তোমরা আল্লাহর কোন কোন নিয়ামাতকে অস্বীকার করবে? প্রতিটি নিয়ামাতের কথা উল্লেখ করেই আল্লাহ এই প্রশ্নটি করেছেন। আর সবচেয়ে সত্য কথা তো এটিই যে, আল্লাহর কোনো নিয়ামাতকেই আমরা অস্বীকার করতে পারি না, পারবও না। তাই এসব নিয়ামাত ভোগ করার বেলায় আমাদের করণীয়_-একমাত্র আল্লাহর-ই ইবাদাত করা, তাঁর সাথে আর কাউকে শরিক না করা, এবং কোনো ক্ষেত্রেই তাঁর অবাধ্য না হওয়া। এই নিরেট সাদাসিধে সত্যটাকে যাতে আমরা মেনে নিই, সেজন্যই এই সূরাটি নাযিল হয়েছে। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৯/১৩৯, তাফহীমুল কুরআন, ১৬/৬১)
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।