Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সত্য বলে মেনে নিল না। মেনে নেবেই-বা কী করে! তাদের হৃদয়টা যে মিথ্যে গর্ব আর অহংকারে ভরা! এবার আজকের দুনিয়ার দিকে একটু তাকানো যাক। সারা দুনিয়ায় এতগুলো দেশের মধ্যে কতগুলো নেতা! কিন্তু ক'জন নেতা সত্যকে চিনতে পারে! তাদের ভেতর অহংকারের বীজ এতটাই পোক্ত যে, তারা ভালো কোনো উপদেশ নিতে পারে না। তাদের নিজেদের কাছে যেটা ভালো মনে হয়, তারা তা-ই করে। এতে কে মরল আর কে বাঁচল, তাতে তাদের কী যায়-আসে? জুলুম-নির্যাতনে বাধা দেওয়ার পরিবর্তে একধাপ এগিয়ে, তারা জালিমের ত্রাণকর্তা হিসেবে হাজির হয়। তবে তাদের সামনেও সত্য স্পষ্ট হয়ে যাবে। মক্কার মুশরিকদের মতো এরাও পদে পদে নাকানি-চুবানি খাবে নিশ্চিত। (দেখুন_ ইবনু কাসীর, তাফসীর, ৭/৮৬) :0 এুরার ১৭, ২২ ৩২ ও ৪০ নং আয়াতে বলা হয়েছে-“উপদেশ গ্রহণের জন্য আমি কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার আছে কি কেউ?” সুবহানাল্লাহ! আমাদের দেশের হিফজ-খানাগ্ডুলোর দিকে তাকালে দেখতে পাবেন, কচিকাঁচা ছেলেমেয়েরা পুরো কুরআন মুখস্থ করছে। আল্লাহ তাআলা কুরআন হিফজ-করা কত সহজ করে দিয়েছেন। এটিই কুরআনের সত্যতার জন্য যথেষ্ট । কেউ কি ৬১০ পৃষ্ঠার অন্য একটি কিতাব মুখস্থ করে হুবহু শুনিয়ে দিতে পারবে? অসম্ভব! কুরআন ছাড়া অন্য আসমানি কিতাব-__তাওরাত, যাবুর, ইনজীলও মুখস্থ করা সম্ভব নয়। কারণ, সহজ করার এই ওয়াদা আল্লাহ তাআলা কেবল পবিভ্র কুরআনের ব্যাপারেই দিয়েছেন। কুরআন সহজ করার এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো-_কুরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। পুরো কুরআনেই ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা। আসলে বুঝে বুঝে কুরআন পড়লে মোটিভেশনের জন্য বর্তমানের বস্তাপচা সেলিব্রেটিদের কাছে যাবার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু হীরা ছেড়ে কাচের পেছনে জীবন ক্ষয় করা যে আমাদের অভ্যেস হয়ে গেছে! (দেখন_ইবনূ কাসীর তাফসীর, ৭/০৯) 3. এ-সূরার ৪৮ নং আয়াতে অপরাধী কাফির-মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, “সেদিন তাদেরকে তাদের চেহারার ওপর টেনে-হেচড়ে আগুনের ভেতর নেওয়া হবে।” এখানে গভীরভাবে ভেবে দেখার একটা বিষয় হলো-_তাদেরকে তাদের চেহারার ওপর হেচড়ানো হবে। মানুষের চেহারা হলো সবচেয়ে সেরা অঙ্গ। এই চেহারাকে মাটিতে রাখা হবে_তাদেরকে সর্বোচ্চ অপমানিত ও অপদস্থ করার জন্য । কারণ, তারাও যে সবচেয়ে সেরা নবি ও কিতাবকে অস্বীকার করেছে। সর্বশ্রেষ্ঠ ্বীনের বিরোধিতা করেছে। (দেখুন-ইবনু আশূর, আত-তাহরীর ওয়াত তানবীর, ২৭/২১৫)

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।