../ 4). ,-(€$ সুরার শুরু-শেষ সম্পর্ক. ৫ এ-সূরার আগের সূরা হলো-_সূরা নাজম; / যার শেষে কিয়ামাতের সময়কাল নিয়ে | আলোচনা করা হয়েছে: “(জবাবদিহিতার চূড়ান্ত সময়ক্ষণ) যা একেবারে কাছে,তা 7 আরও কাছে চলে এসেছে।” সূরা কমারের 7 75 দেবার) প্রতিশ্রুত সময় হলো কিয়ামাত, আর কিয়ামাত অত্যন্ত ভয়ংকর ও ভীষণ তিক্ত জিনিস।” রাসূলুল্লাহ ঞু মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন। আর ওরাও পারলে নবিজির কাছ থেকে পালিয়ে বাঁচে। কাফিররা তখন জোরেশোরে বিরোধিতা শুরু করলেও, শারীরিকভাবে জুলুম-নির্যাতন শুরু করেনি। তো মাথায় কি-না-কি এল-_ নবিজিকে তারা' বলে বসল, “আগেকার নবিদের তো কত মু'জিযা ছিল, তোমার থেকে কখনো কোনো মু'জিযা দেখিনি। তুমি যদি সত্যিই আল্লাহর নবি হয়ে থাকো, তা হলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখি। যদি দেখাতে পারো, তা হলে আমরা তোমার ওপর ঈমান আনব।' এর আগেও তারা মুজিযা দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ তা দেখাননি। এবার নবিজি আল্লাহর কাছে দুআ করতেই তা কবুল হয়ে গেলো। এরপর নবিজি নিজের শাহাদাত আঙুল চাঁদের দিকে ইশারা করে চাঁদটাকে চিরে ফেললেন। আর বাস্তবেও চাঁদটা দুটো খণ্ড হয়ে সরে গেল দুই দিকে। এই দৃশ্য কাফিররা নিজেদের চোখ দিয়েই দেখল। কিন্তু ওই যে গোয়ার্তুমি! তারা তো কোনোভাবেই সত্যকে মেনে নেবে না। তাই এই ঘট নাটিকে-ও 'জাদু' ও “চোখের ভুল' বলে দিলো। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাধিল করেন। যেখানে মুশরিকদের ভগ্তামির মুখোশ খুলে দেন তিনি। ওরা যে কেবল হঠকারী জাতি, তা তিনি দেখিয়ে দেন। আর এই হঠকারিতার পরিণতির ব্যাপারে কঠোরভাবে সাবধান করেন ওদেরকে। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৯/৮৬; তাফহীমুল কুরআন, ১৬/৪৩)
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।