| এক-নজরে কুরআন! .. ১ “তাকে শেখায় প্রচণ্ড শক্তিশালী সুঠামদেহী ভাল তাি আকৃতিতে হাজির হয়েছিল: এ তারপর কাছে এল, আরও কাছে, একপর্যায়ে ব্যবধান থাকল দুই ধনুকেরও কম; এরপর তিনি তাঁর গোলামের কাছে যে পয়গাম পাঠানোর তা পাঠালেন।” এ-সূরার ৫-১০ নং আয়াতে জিবরীল হু-এর সাথে মুহাম্মাদ ঞ্ট-এর ক্লোজ ইন্টারেকশান দেখানো হয়েছে। আল্লাহ তাঁর রাসূলের কাছে বার্তা পাঠাবেন। সেটা তিনি যেন-তেনভাবে পাঠালেন না। বরং শক্তিশালী, সম্মানিত এক ফেরেশতার মাধ্যমে পাঠালেন। তার মাধ্যমে রাসূলকে শেখালেন। এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে একজন পথ-নির্দেশক বা মেন্টরের প্রয়োজনীয়তা বোধ করতে পারি। যিনি আমাদের অবস্থা বুঝে কুরআন-সুন্নাহর আলোকে সমাধান বাতলে দেবেন। যার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে। ভালো-মন্দ সকল পরিস্থিতিতে তিনি আমাদেরকে সঠিক উপদেশ দিতে পারবেন। (দেখুন-_বুখারি, ১০০; মুসলিম, ৫৫; আবু দাউদ, ৪৯৪৪) 43: এ-সূরার শুরুতে নক্ষত্ররাজির শপথ করে বলা হয়েছে_-রাসূলুল্লাহ ঞ্ পথ হারাননি এবং তিনি ভুল পথও বেছে নেননি। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েছেন। এর পেছনকার কারণ খুঁজলে দেখা যায়, ওহির সাথে আকাশের তারাদের দারুণ একটা মিল আছে। তারকারাজি হলো আকাশের সৌন্দর্য । আর ওহি হলো জমিনের শোভা । জমিনে যদি নবি-রাসূলরা ওহির জ্ঞানকে ছড়িয়ে না দিতেন, তা হলে অজ্ঞতা-মূর্খতার ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যেত দুনিয়া। ঠিক যেমন করে তারাহীন অমাবস্যার রাত নিকষ কালো আঁধারে ঢাকা পড়ে। এখান থেকে আরেকটা বিষয় বুঝে আসে-ওহির জ্ঞান থাকলে মানুষ হয় আলোকিত। আর ওহির জ্ন-শূন্য হলে, মানুষ আর মানুষ থাকে না। মানুষ হয়ে যায় পশুতুল্য বা তার চেয়েও জঘন্য। যেমনটি আমরা কুরআনের অন্য সূরাতেও দেখতে পাই; যেমন : সূরা আ'রাফের ১৭৯ এবং সূরা ফুরকানের 8৪ নং আয়াতে। (দেখুন-_সা'দি, তাফসীর, ৩১৮) ১ নবি ঞ স্পর্কে সূরাটির ৩-৪ নং আয়াতে বলা হয়েছে, “সে নিজের খেয়াল- খুশিমতো কথা বলে না। যা তার কাছে নাধিল করা হয়, তা ওহি ছাড়া আর কিছুই নয়।” এখান থেকে সাব্যস্ত হয় যে, রাসূলুল্লাহ && থেকে যেসব হাদীস প্রমাণিত আছে, সেগ্তলোও আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহি। তাই কুরআনকে যেমন অস্বীকার করার উপায় নেই, ঠিক তেমনি হাদীসের ব্যাপারেও দ্বিধা বা সংশয়ে থাকার উপায় নেই। কুরআন হলো মূলপাঠ আর হাদীস হলো তার ব্যাখ্যা-বিশ্লেষণ। সুতরাং একটা রেখে কেবল আরেকটাকে আঁকড়ে ধরা যুক্তিসংগত নয়। (দেখুন-_কুরতুবি, তাফসীর, ১৭/৮৫)
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।