Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

! এক-নজপ্ে করআন। এ-সুরার আগের সূরা হলো-_সূরা তুর; যা ই শেষ হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে: “আর তাঁর পবিত্রতা বর্ণনা করো রাতের বেলা ও (ফজরের সময়) যখন তারকারাজি দৃষ্টির আড়ালে চলে যায়।” আর সূরা নাজমের শুরুতেও পাওয়া আল্লাহর রাসূল &&-এর নুবুওয়াতের পাঁচ বছর কেটে গেছে। এই লম্বা সময়ে ঘরোয়া পরিবেশে আর বিশেষ বিশেষ বৈঠকে কুরআনের বাণী শোনাতে পেরেছিলেন তিনি৷ কিন্তু সব মানুষকে একত্রিত করে অর্থাৎ সামষ্টিকভাবে কুরআনের আলোচনা করার সুযোগ পাননি। এর কারণ-_ মক্কার মুশরিকদের বাধা। নবিজি যখনই কোনো দল বা গোত্রকে দাওয়াত দিতে যেতেন, তখনই কুরাইশরা সেখানে ঝামেলা শুরু করে দিত। 'এমন হট্টগোল করত যে, কিছুই শোনা যেত না। রাসূলের ব্যক্তিত্ব ও মানুষের ওপর কুরআনের প্রভাব কেমন, তা কুরাইশরা ভালোভাবেই জানত। তাই তারা রাসূলকে পাগল, বিজ্রান্ত-পথত্রষ্ট ইত্যাদি বলে বেড়াতে লাগল। ওরা এ-ও দাবি করত--এই কুরআন সে নিজে নিজে বানিয়ে বলছে। যা-ই হোক, সেই বছর একটা সুযোগ এল--একটি জনসমাবেশে নবিজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। এই সমাবেশে মুসলিম-কাফির সব ধরনের মানুষই উপস্থিত ছিল। তিনি এই সূরাটিকে বক্তৃতা আকারে সকলের সামনে পেশ করলেন। এরপর যখন সাজদার আয়াত এল, তখন সাজদা করলেন। আর তাঁর সাথে সাথে উপস্থিত মুসলিম-কাফির সকলেই একযোগে আল্লাহর উদ্দেশে সাজদায় লুটিয়ে পড়ল। মূলত কাফিরদের এরকম নানামুখী বিরোধিতার আলোচনা নিয়েই এ-সুরাটি নাধিল হয়েছে। ওরা কুরআন ও নবিজির বিষয়ে যে আচরণ ও নীতি অবলম্বন করেছিল, সেই নীতির সমালোচনা ও সে-ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৯/৪০; তাফহীমুল কুরআন, ১৬/১)

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।