Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

83 __ 7 এক-নজরে কুরআন।---__-- হতে পারে। ক্ষমতার দাপটে কিংবা আইনের মারপ্যাঁচে অপরাধীরা রায়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহর আদালতে এসবের কোনো সুযোগ নেই। সেখানে অবশ্যই ন্যায়-বিচার হবে। কিছু মানুষ শুধু অস্বীকারই করে না, বরং কিয়ামাত নিয়ে স্রেফ হাসি-ঠান্টায় মেতে থাকে। এই সূরার ১২-১৪ নং আয়াতে বলা হয়েছে--“যারা (দুনিয়ার) পরীক্ষার মধ্যে খেলায় মজে আছে, সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। (আর বলা হবে,) 'এই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে!” তাই এই আয়াতটি নিয়ে আমাদের সকলেরই স্টাডি করা উচিত। যাতে পরকালের সত্যতা মনে গেঁথে যায়, এবং নিজেকে পরিশুদ্ধ করার পাথেয় পাওয়া যায়। (দেখুন-_তাবারি, তাফসীর, ২১/৫৭৪) :: “মুমিনদেরকে বলা হবে) তোমরা যেসব কাজ করে এসেছ, তার বিনিময়ে মজা করে পানাহার করো।” এ-সুরার ১৯ নং আয়াত এটি ৷ এখানে $:/মজা করে' কথাটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। জান্নাতে খাবারের জন্য মানুষকে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম করতে হবে না। সেগুলো কখনো শেষও হবে না। যত খুশি তত খাও-_রোগ-বালাইয়ের কোনো দুশ্চিন্তা নেই। তা ছাড়া সেসব খাদ্য কোনো প্রকার বর্জ্যও সৃষ্টি করবে না। তাই পৃথিবীতে মজা করে পানাহার করা, আর জান্নাতে মজা করে পানাহার করা_আকাশ-পাতাল তফাত! আসলে পৃথিবী নয়, জান্নাতই হলো পুরোদমে উপভোগ করবার জায়গা। ্ (দেখুন-_ফাখরুদ্বীন রাযি, তাফসীর, ২৮/২০৬) 4. জান্নাতি লোকদেরকে জান্নাতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা বলবে, “আমরা ইতঃপূর্বে নিজের পরিবারের লোকদের মধ্যে থাকাকালে (আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে) ভয়ে ভয়ে জীবনযাপন করতাম।” এই সূরার ২৬ নং আয়াতে, পরিবারের মধ্যে থাকাকালে ভয়ে ভয়ে জীবনযাপন করার কথা তুলে ধরা হয়েছে-বিশেষত এ-কারণে যে__মানুষ বেশিরভাগ সময় গুনাহে লিপ্ত হয় তার স্ত্রী-সন্তানের আরাম-আয়েশের ব্যবস্থা করতে গিয়ে। এ জন্য সে হারাম উপার্জনের দিকে পা বাড়ায়। দুর্নীতি করে। অন্যের হক নষ্ট করে। কিন্তু মুমিনরা বলবে, আমরা দুনিয়াতে বিলাসিতায় ডুবে থাকিনি। শুধু নিজেদেরকে নিয়ে মগ্ন থেকে গাফলতির জীবনও কাটাইনি। সেখানে সব সময়ই ভয়ে ভয়ে থাকতাম। আর এ-কারণেই জান্নাতে যাওয়ার কারণ হিসেবে মুমিনরা এ-বিষয়টি উল্লেখ করবে। আসলে দুটি ভয় কখনো একত্রিত হবে না- দুনিয়ায় থাকতে আল্লাহর আল্লাহকে ভয় করে দুনিয়া-যাপন করবে, আখিরাতে তারা হবে সম্পূর্ণ নিরাপদ । (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ৭/৪৮; আবুস সাউদ, তাফসীর, ৮/১৫০)

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।