Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১. আল্লাহর ক্ষমতা ও অনুগহের স্বীকৃতি আল্লাহ-_বিশ্ববজগতের অধিপতি; রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তাঁর বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও, তিনি তাঁর বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তাঁরই। রঃ ২. বিচার দিবসের সত্যায়ন পূর্ণাঙ্গ প্রার্থনা: একমাত্র আল্লাহই এই বিশ্ব-জগৎ সৃষ্টি করেছেন। তিনিই তাঁর সর্বশক্তিমান আল্লাহ্‌র বান্দাদের আলো-বাতাস-পানি জুগিয়ে যাচ্ছেন। আর তিনিই কিয়ামাতের দিন বান্দার সকল কাজের হিসেব বুঝে নেবেন। € ৩. দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে ও পারে। আর সাহায্যও চাইতে পারে শুধু তাঁর কাছেই। ৪. সঠিক পথের দিশা তাঁর কাছে সাহায্য চাইতে হবে-_তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন। সেই সাথে বিপথ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। সূরা ফাতিহায় গোটা মানব-জাতিকে তিন দলে ভাগ করা হয়েছে। ১. সঠিকপথ প্রাপ্ত: এদের জ্ঞান আছে ও সে-অনুযায়ী কাজও করে-নবি-রাসূল, সিদ্দীক, শহীদ ও সৎ-বান্দাগণ। ২. আল্লাহর গযবশ্প্রাপত: জ্ঞান আছে ঠিকই, কিন্তু সে-অনুযায়ী কাজ করে না- ইহুদিরা এ দলের আওতায়। ৩. পথভ্রষ্ট: এরা টুকটাক ধর্মকর্ম করে, কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে, আমল আছে কিন্তু ইলম নেই। পথত্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খরিষ্টানরা। কুরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই তিন দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো, সেসব ঘট না গভীরভাবে ভেবে দেখা । আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কি না, খ্রিষ্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কি না, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী-আমাদের প্রিয় নবি প্লট, নূহ, ইবরাহীম, মুসা ও অন্যান্য নবি &্। এ ছাড়াও

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।