Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

| এক-নজরে কুরআন টে ড় ধরুন, জীবনের কোনো একটা জায়গায় ভীষণভাবে আটকে গে গেছেন। শত চেষ্টা করেও বেরোবার পথ পাচ্ছেন না। জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছেন। ভাবছেন-__ আর বুঝি কিছুই করার নেই। না, ব্যাপারটা তেমন না। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তা হলে হাজারো প্রতিকূল অবস্থা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এই যেমন এই সুরার ২৮-৩০ নং আয়াতের দিকে লক্ষ করুন। তখন ইবরাহীম হর তো বৃদ্ধ বটেই, সেই সাথে তাঁর স্ত্রীও ছিলেন বন্ধ্যা। কিন্তু তারপরও আল্লাহ তাঁদেরকে পুত্র-সন্তানের সুসংবাদ শোনালেন। দান করলেন ফুট ফুটে ধৈর্যশীল এক সন্তান ইসমাঈল। তাই জীবনে কোনো বাধার দেয়াল সামনে এলে, কোনো বিপদ-মুসিবত থেকে মুক্তি অসম্ভব মনে হলে, কেবল আল্লাহর কুদরতের কথা ভেবে এই আয়াতগুলোর দিকে দৃষ্টি দেবেন। দেখবেন, হতাশার মেঘ সরে গিয়ে আপনার সামনে হাজির হয়েছে আলো ঝলমলে দিন। (দেখুন-_কুরতুবি, তাফসীর, ১৭/৪৭; সা'লাবি, তাফসীর, ২৪/৫৪৮) ২৬ নং আয়াতে মেহমানদারির দারুণ কিছু সবক রয়েছে আমাদের জন্য । ঘটনা হলো, কয়েকজন ফেরেশতা লুত প্র*»-এর কওমকে ধ্বংস করে দিতে যাচ্ছেন। পথে তাঁরা ইবরাহীম ছ্র৬-এর বাড়িতে থেমেছেন; একটা সুসংবাদ দেওয়ার জন্য । তাঁরা আসামাত্রই ইবরাহীম &৯ কী করলেন, আয়াতে দেখুন--“এরপর তাদেরকে বুঝতে না দিয়ে সে তার পরিবারের কাছে যায়। কিছুক্ষণ পর সে একটা মোটাতাজা বাছুর (ভুনা করে) এনে তাদের সামনে পরিবেশন করে।” আয়াতটি নিয়ে পর্যবেক্ষণ করলে কয়েকটি বিষয় আমরা লক্ষ ফেলতে হবে। আবার আয়োজনটা তাদেরকে জানিয়ে করতে হবে যে--আপনারা বসুন, আপনাদের জন্য খাবার আনছি-এরকম নয়। বরং তাদের অগোচরেই আয়োজনটা হতে পারে। নইলে তো মেহমানরা অস্বস্তিতে পড়বে! আবার খেয়াল করুন, ইবরাহীম ধর একটা মোটাতাজা বাছুর ভুনা করে এনেছিলেন। এখান থেকে বোঝা যায়__সাধ্য অনুযায়ী খাবারটা একটু মানসম্মত করতে হবে। ইসলাম আসলে মেহমানদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে। তাই, মেহমানদারির প্রতি আগ্রহই প্রমাণ করবে, আপনার ঈমানের গভীরতা কতটুকু। সুতরাং মেহমানের যথাযোগ্য সম্মান রক্ষা করাটা আমাদের জন্য জরুরি। অনেকেই মেহমানকে বোঝা বা বাড়তি চাপ মনে করে। এমনটা ভাবা উচিত নয়। কারণ, মেহমান তার সাথে নিজের রিষিকও নিয়ে আসেন। আপনার রিযিক সে খেয়ে ফেলবে না। যেমনটা এই সূরার ২২ নং আয়াতেই আল্লাহ বলেছেন, “তোমাদের রিষিক এবং তোমাদেরকে যে পুরস্কার ও শান্তির) ওয়াদা দেওয়া হচ্ছে-_সবই আকাশে আছে।” (দেখুন__ফাখরু্দীন রাযি, তাফসীর, ২২৮/১৭৭)

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।