Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

| এক-নজরে কুরআন। (সূরার শুরু-শেষ সম্পর্ক. সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা মৃত্যুর পর মানব-জাতির পুনরণ্থানের নিশ্চয়তা দিয়েছেন: “তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হচ্ছে, তা নিশ্চিত সত্য ।” আবার এই ওয়াদা সম্পর্কে আলোচনা দিয়েই সূরাটি শেষ হয়েছে : “আর এদেরকে যেদিনের ওয়াদা দেওয়া হচ্ছে, সেদিন আমার পয়গাম প্রত্যাখ্যান-কারীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে।” ইতর অধিকাংশ মানুষই আখিরাতের ব্যাপারে ভুল ধারণা পোষণ করে। হাতেগোনা কিছু লোক যথাযথ ধারণা রাখলেও, বহু লোক একে একেবারে অস্বীকার করে । আবার কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে, তবে ভুল ধারণা নিয়ে। তারা মনে করে, মরার পর আবার জীবিত হয়ে এই দুনিয়াতেই আবার আসব। এবার এসেছি মানুষ হয়ে, তো পরেরবার আসব ইদুর বা বাদুড় হয়ে! এর পরেরবার হয়তো আবার অন্যকিছু হয়ে। অর্থাৎ একেক মানুষ একেক দৃষ্টিভঙ্গিতে আখিরাতকে বিবেচনা করে। তার মানে, তাদের এই ধারণার পেছনে জ্ঞানের কোনো উৎস নেই। বরং সব আন্দাজ-অনুমান। সঠিক তো তারাই, যারা কুরআনিক রেফারেন্সে কথা বলে। কুরআনে যা বলা হয়েছে, সে-হিসেবে ব্যাখ্যা-বিশ্লেষণ করে। আর যারা আন্দাজে কথা বলে, তাদের পরিণতি তো ভয়াবহ হবে। কারণ তারা তাদের রবকে চিনতে পারেনি। রবের বাণীকে সত্য হিসেবে মেনে নেয়নি। তাদের উপাসনা পায় কয়েকটা মাটির মূর্তি। যেগুলো তাদেরকে তো রিযিক দিতেই পারে না, উলটো পূজারির 'প্রসাদ'-এর সামনে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে! মোটাদাগে আল্লাহ তাআলা আখিরাত ও তাওহীদের দাওয়াত দিতেই এই সূরাটি নাযিল করেছেন। সূরাটি ছোট হলেও, বিবেককে ভীষণভাবে নাড়া দেয়। (দেখুন- বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাহমুদ দুরার, ১৮/৪৪৪; তাফহীমুল কুরআন, ১৫/১৩০)

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।