Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কাজে সময় নষ্ট করে। যে যা-ই করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে__আমাদের প্রত্যেকটি কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। “যখন মুখোমুখি হওয়ার দুজন পরস্পরের মুখোমুখি থাকে-একজন বসে ডানে, আরেকজন বামে । সে যে-কথাই উচ্চারণ করে, তার পাশেই থাকে সদাপ্রস্তত এক পাহারাদার।” এই সূরার ১৭-১৮ নং আয়াতে পাওয়া যাবে এই অংশটুকু। অর্থাৎ আমরা মুখ দিয়ে যা-কিছুই উচ্চারণ করি না-কেন, তার সবকিছুই হুবহু তুলে ফেলছেন আমাদের দু'কাঁধে থাকা দুজন ফেরেশতা । ক্লোজ-সার্কিট বা সিসি ক্যামেরার সামনে কেউ কোনো অপকর্ম করার সাহস করে না। কারণ সে জানে, তার সবকিছু রেকর্ড করা হচ্ছে। তাকে খুঁজে পেতে কর্তৃপক্ষের একটুও বেগ পেতে হবে না। ঠিক তেমনি আমরা যদি এই বিষয়টি মাথায় গেঁথে নিই যে_আমাদেরকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তা হলে আমাদের জন্যও গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। (দেখুন-_ইবনু কাসীর, তাফসীর, ৭/১১) :: এ-সূরার ৩৩ নং আয়াতে জান্নাতিদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, “যারা পরম করুণাময়কে অগোচরে ভয় করবে ।” এর মানে হলো মানুষের সামনে আল্লাহকে ভয় করার মধ্যে লোক-দেখানো একটা মনোভাব থাকতে পারে। কিন্তু ঘরের ভেতরে বা অন্ধকারে যখন আমরা একাকী থাকি, তখনকার খাঁটি ভয়টার কথাই বলা হয়েছে এই আয়াতে । আমরা আল্লাহকে কেমন ভয় করি, তা বোঝার একটা মাপকাঠি আছে। আর তা হলো আমাদের নির্জনতাগ্তলো পরখ করা। নির্জন সময়টুকুতে আমাদের মাঝে আল্লাহভীতি ফুটে ওঠে কি-না । আল্লাহ-ওয়ালা মানুষদের নির্জনতার সময়গুলোও রঙিন থাকে আল্লাহর রঙে। মূলত উপকারী ভয় হচ্ছে প্রকাশ্য-গোপন উভয় অবস্থাতেই আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ৭/১৯) “নিঃসন্দেহে এতে এমন লোকের জন্য বিরাট শিক্ষা রয়েছে_যার বিবেক আছে অথবা যে চোখ-কান খোলা রেখে মনোযোগ দিয়ে শোনে।” এ-সূরার ৩৭ নং আয়াতে দেখুন আল্লাহ তাআলা 4/অথবা' ব্যবহার করেছেন; '/এবং ব্যবহার করেননি। এখানে একটি হিকমাহ আছে। সাধারণত দুই শ্রেণির মানুষ কুরআনের আয়াতগুলো থেকে উপকৃত হয়ে থাকে- প্রথম শ্রেণি: যারা জাগ্রত বিবেকের অধিকারী, অত্যন্ত মেধাবী; সামান্য মনোযোগেই তারা কুরআন থেকে দিক-নির্দেশনা লাভ-করে থাকে। দ্বিতীয় শ্রেণি : যারা আগের লোকদের মতো অতটা প্রস্তত থাকে না। তাই যখন কুরআনের বাণী শোনে, তখন তাদেরকে সবদিক থেকে মনোযোগটাকে ফিরিয়ে আনতে হয়। কান লাগাতে হয় হিদায়াতের খোঁজে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ-দুটো শ্রেণিকেই উল্লেখ করেছেন এবং মাঝে “অথবা' শব্দ বসিয়ে দিয়েছেন। যাতে করে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। এখন দেখার বিষয়, আমরা কোন দলে আছি? যেকোনো একদলে তো থাকতেই হবে। নইলে যে কুরআন থেকে উপকার লাভ করা কঠিন হয়ে যাবে। (দেখুন-_ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সাআদাহ, ১/৪৯০)

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।