Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

হলো-গীবত করাকে আল্লাহ তাআলা মৃত-ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। এটি নিঃসন্দেহে জঘন্য এক কাজ । কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ এমন কিছু করতে পারে না। ঠিক তেমনিভাবে তার জন্য এটাও জরুরি_সে কারও দোষব্রটি নিয়ে আলাপ করবে না। আয়াতের এ অংশ থেকে আরেকটি ব্যাপার স্পষ্ট হয়। গীবত হারাম হওয়ার প্রধান কারণ এটা নয় যে, যার গীবত করা হয়েছে সে মনে কষ্ট পাবে। কষ্ট পাক বা না-পাক, সে জানুক বা না-জানুক, তাতে কিছু আসে যায় না। বরং কারও অবর্তমানে তার গীবত করাই হারাম । (দেখুন- বুখারি, ৬০৫২; মুসলিম, ২৫৮৯; আবু দাউদ, ৪৮৭৬; তিরমিযি, ১৯৩৪) শব্দটিকে একটু খতিয়ে দেখা দরকার। 93 (বা-না) থেকে তাবাইয়্যানু। বা-না মানে আলাদা আলাদা করা। খণ্ড খণ্ডে ভাগ করা৷ তার মানে, ফাসিক লোকের থেকে কোনো সংবাদ এলে, ওটার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে যাচাই করতে হবে। অনেক সময় এমন হয়-_মিডিয়া একটা খবর প্রচার করন। খবরটা মোটাদাগে সত্য । কিন্তু এর মধ্যে দু-চারটা মিথ্যা বাক্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিদেনপক্ষে দু-চারটা শব্দ হলেও উদ্দেশ্যপূর্ণভাবে ঢুকিয়ে দিয়েছে। আর দু-চারটি শব্দের কারণেই সংবাদের টোন বদলে যায় পুরোপুরি । এজন্য যেন-তেন ভাবে যাচাই হলে চলবে না। শব্দে শব্দে যাচাই করে তার পরই মানতে হবে। (দেখুন_আলুসি, রুহুল মাআনি, ১৩/২৯৮) £.9)অর্থ ইনসাফ, ন্যায়বিচার, সমতা । শব্দটিকে বলা যায়--ইসলামি বিধি-বিধানের সারাংশ। যার যা প্রাপ্য, তাকে তা প্রদান করা । এই গণের সর্বোচ্চ ধারক হলেন আল্লাহ তাআলা । এই শব্দ থেকেই তাঁর একটি নাম 'আল-মুকসিত/ পরিপূর্ণ ন্যায় বিচারকারী'। আল্লাহ পুরো সৃষ্টির সবকিছুর মধ্যে ইনসাফ করেছেন, কোথাও এতটুকু জুলুম হয়নি। এই কারণেই পুরো মহাবিশ্ব চলছে ঠিকঠাকভাবে। নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে। ঠিক তেমনি মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। এটি শুধু সমাজ বা জাতির জন্য নয়, ব্যক্তিগত জীবনেও একজন মুসলিমের জন্য অতি গুরুতৃপূর্ণ একটি নীতি_যার মাধ্যমে সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, পরিবার ও ব্যক্তি-জীবন সুখময় হয়। (দেখুন-_ঝাজ্জাজ, তাফসীরু আসমায়িল্লাহিল হুসনা, ৬২-৬৩)

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।