মদীনার আশেপাশে কিছু বেদুইন গোত্র থাকত। তাদের একটি গোত্রের সবাই ইসলাম গ্রহণ করল। এরপর এরা মদীনায় এসে শুরু করল উৎপাত। আকারে-ইঙ্গিতে নবিজিকে বোঝাতে চাইল-_-“দেখুন, আমাদের সাথে আপনার কোনো যুদ্ধ বা ঝামেলা করতে হয়নি । আমরা নিজের থেকেই ঈমান এনেছি। আপনার ওপর কতটা দয়া করেছি_একবার ভেবে দেখুন।' এরই প্রেক্ষিতে এই সুরার ১৪ নং আয়াতে আল্লাহ জানালেন, “বেদুইনরা বলে, 'আমরা ঈমান এনেছি।' তুমি বলে দাও, “তোমরা ঈমান আনোনি, বরং বলো-_“যুদ্ধে নিহত বা দাস হওয়ার ভয়ে) আমরা আত্মসমর্পণ করেছি। ঈমান এখনো তোমাদের অন্তরে ঢোঁকেনি।” তার মানে, তারা কেবলমাত্র দুনিয়াবি প্রোটে কশনের জন্য ভান করছে শুধু । দাবি করি, এই আয়াতটি তাদের সকলের জন্য কেইস-স্টাডির টপিক। চলুন যাচাই করে দেখি আমরা কি সত্যিকার অর্থেই ঈমান এনেছি? নাকি কোনোস্বার্থ বা লোকলজ্জার ভয়ে শু ঈমানের বুলি আওড়াই, টিয়াপাখির মতো! নি, পি রা (দেখুন--কুরতুবি, তাফসীর, ১৬/৩৪৮) :: এ-সূরায় একটি চমৎকার বিপরীতমুখী চিত্র দেখানো হয়েছে। কথা যখন হবে ওহির বিধান নিয়ে, তখন আর কোনো প্রশ্ন নেই। শুনলাম তো মানলাম। অন্যদিকে কথা যখন হবে মানুষের কোনো তথ্য বা খবর নিয়ে--তখন সরাসরি বিশ্বাস করা যাবে না। আগে প্রশ্ন করতে হবে_খবরটা সঠিক কি না। দুনিয়ার যেকোনো জ্ঞান-বিজ্ঞান মেনে নেওয়ার আগে কুরআনের ফিল্টারে যাচাই করতে হবে। যদি সেটা কুরআনের বিপরীতে কিছু না বলে, তা হলে মানতে আপত্তি নেই। তথ্য যাচাইয়ের দুইটা মাধ্যম: (১) সাক্ষী বা প্রত্যক্ষদর্শী, (২) ওহি। তবে মিডিয়ার পেছনে যারা থাকে, এদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে, যাদের কাজই গুজব ছড়ানো। তার ওপর দেশ ও জনতার ব্যাপারে এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা কাজ করে নিজস্ব আযাজেন্ডা সামনে রেখে । আর সেসব আযাজেন্ডা দিনশেষে ইসলাম-বিদ্বেষ পর্যন্ত গিয়ে ঠেকে। তাই এদের সাক্ষ্য বা তথ্য নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ৬/৭০৭) 0: “আর তোমাদের কেউ যেন অপরের অনুপস্থিতিতে তার দোষক্রটি আলোচনা না করে। তোমাদের কেউ কি তার মৃত-ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তোমরা তা অপছন্দই করবে।” এ-সূরার ১২ নং আয়াতে গীবতকে হারাম করা হয়েছে। গীবত মানে অপরের অনুপস্থিতিতে তার দোষক্রটি আলোচনা করা। এখানে খেয়াল করার বিষয়
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।