-২) সূরার শুরু-শেষ সম্পর্ক সুরার শুরুতে প্রকৃত ঈমানদারদের সম্বোধন করে, তাদেরকে বেশ কিছু শেখানো হয়েছে। আর শেষে এসে প্রকাশ করা হয়েছে- ঈমানের ব্যাপারে একবার বনু তামীম গোত্রের কিছু লোক এল নবিজির কাছে। তাদের নেতা কে হবে এ নিয়ে তারা পরামর্শ করতে চায়। কাকে তাদের নেতা বানানো উচিত-এ বিষয়ে নবিজির সিদ্ধান্তের আগেই আবু বকর ও উমর ঞ্ঠ তর্কে জড়িয়ে পড়েন। এমনকি একসময় তাদের গলার আওয়াজ বেশ উঁচুতে উঠে যায়। এই সূরায় আল্লাহ জানিয়ে দিলেন_নবির সামনে গলার আওয়াজ চড়া হবে না। আরেকদিন রাসূল প্র নিজের হুজরায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন-সময় কিছু বেদুইন এসে বাইরে থেকে “ইয়া মুহাম্মাদ' বলে জোরে জোরে ডাকতে থাকে। সূরার পরের অংশে আল্লাহ এই আচরণের ব্যাপারে সাবধান করে দিলেন। জানিয়ে দিলেন-_ রাসূলকে তাঁর নাম ধরে ডাকা যাবে না। এর কিছুদিন বাদে যাকাত সংগ্রহ করতে ওয়ালিদ ইবনু উকবাকে একটা গোত্রের কাছে পাঠালেন নবিজি। একটা ভুল বোঝাবুঝিতে যাকাত না নিয়েই চলে এলেন তিনি। আর এসে নবিজিকে বললেন, লোকগুলো যাকাত দিতে চাচ্ছে না। নবিজি ভীষণ রেগে গেলেন। এমনকি তাদের সঙ্গে যুদ্ধ করার নিয়তও করে ফেললেন! এমন-সময় তারা এসে জানাল--আমরা তো যাকাত না-দেওয়ার কথা ভাবিনি। ওয়ালিদ তো যাকাত না নিয়েই চলে এল। তখন আল্লাহ জানালেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে খোঁজ-খবর নিয়ো। না হলে পরে আফসোস করতে হতে পারে। এ ছাড়া আরেকটি গোত্র নবিজির কাছে নিজেদের গোত্রের গুণগান করতে থাকলে, আল্লাহ তাদের সমালোচনা করেন। অর্থাৎ ইসলামে গোত্র বা বংশগ্রীতির কোনো স্থান নেই। ইসলাম “জাতীয়তাবাদ/ব87078119.-এ বিশ্বাসী না। সব মিলিয়ে এই সূরায় আল্লাহ নাধিল করেছেন মুমিনদের আদব-কায়দা, সামাজিক আচরণ ও শিষ্টাচার। (দেখুন_ইবনু কাসীর, তাফসীর, ৬/৭০৭; বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৮/৩৪৯)
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।